,

নেইমারকে ছাড়াই আজ মাঠে নামবে পিএসজি

news-image

স্পোর্টস ডেস্ক : চলতি মৌসুমে দুর্দান্ত ফর্মে রয়েছে পিএসজি। চ্যাম্পিয়নস লিগে এখন পর্যন্ত অপরাজিত রয়েছে ফরাসি লিগ চাম্পিয়নরা।

আর তারই ধারাবাহিকতায় লিগের সব শেষ ম্যাচে দূর্বল দল অ্যান্ডারলেখটকে গোল বন্যায় ভাসিয়েছে প্যারিস সেইন্ট জার্মেই। তবে ঐ ম্যাচে দলের হয়ে খেলতে নেমে উরুতে চোট পেয়েছেন নেইমার।

জানা গেছে, পুরো ফিটনেস না থাকায় লিগ ওয়ানে আজ অঁজির বিপক্ষে থাকছেন না বিশ্বের সবচেয়ে দামি এ তারকা। ছাড়া পিএসজির আরও চার তারকা খেলোয়াড়কেও দেখা যাবে না আজ। অ্যাঙ্গেল ডি মারিয়া ও মার্কিনিয়োসের স্ত্রী এই সপ্তাহে সন্তান জন্ম দিতে পারেন। তাই ম্যাচটিতে থাকতে পারছেন না এই দুই খেলোয়াড়। এছাড়া, হাঁটুর চোটে পড়েছেন চিয়াগো মোত্তা।

লিগ পয়েন্ট টেবিলে ১১ ম্যাচে ২৯ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে পিএসজি। বাংলাদেশ সময় আজ রাত ১০টায় এস্তাদিও রেয়মন্ড কোপায় পিএসজিকে আতিথ্য দেবে অঁজি।

এ জাতীয় আরও খবর

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের

ভারতে মন্দিরের সামনে ট্রাকের ধাক্কায় নিহত ১২

সৌদিতে সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ২

গুমের পরিবারকে মিথ্যা মামলায় হয়রানির অভিযোগ হাবিবের

টুপটুপ রিসোর্টে আগুন: মালিককে প্রধান আসামি করে মামলা

জাতীয় পতাকার মর্যাদা রক্ষায় সৈনিকদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর