,

লন্ডনে অন্য হাসপাতালে আনিসুল হক

news-image

নিজস্ব প্রতিবেদক : লন্ডনে চিকিৎসাধীন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আনিসুল হকের হাসপাতাল পরিবর্তন করা হয়েছে।

এতদিন তিনি লন্ডনের ন্যাশনাল নিউরো সায়েন্স হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। গত মঙ্গলবার তাকে আইসিইউ থেকে কেবিনে দেওয়া হয়। এর পরই লন্ডনের আরেকটি হাসপাতালে স্থানান্তর করা হয় তাকে। কিন্তু দর্শনার্থীর ভিড় এড়ানোর জন্য হাসপাতালের নামটি গোপন রাখা হচ্ছে বলে জানিয়েছেন আনিসুল হকের পারিবারিক বন্ধু ও মিডিয়া ব্যক্তিত্ব ডা. আবদুন নূর তুষার।

বুধবার তিনি  বলেন, আনিসুল হকের শারীরিক অবস্থার অনেকটা উন্নতি হয়েছে। এখন তার রিহ্যাবিলিটেশনের প্রয়োজন। এ জন্য হাসপাতাল পরিবর্তন করা হয়েছে। এখন তিনি স্বাভাবিকভাবেই শ্বাসপ্রশ্বাস নিতে পারছেন। কথাও বলছেন।

কন্যার সন্তান প্রসব উপলক্ষে গত ২৯ জুলাই সপরিবারে লন্ডনে যান আনিসুল হক। সেখানে অবস্থানকালে তিনি অসুস্থ হয়ে পড়েন। পরীক্ষা-নিরীক্ষার পর তার মস্তিস্কের রক্তনালিতে প্রদাহজনিত সেরিব্রাল ভাস্কুলাইটিস রোগ ধরা পড়ে। গত ১১ আগস্ট তাকে লন্ডনের ন্যাশনাল নিউরো সায়েন্স হাসপাতালে ভর্তি করা হয়। ভর্তি হওয়ার পর থেকেই তিনি আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের