,

কলাই রুটির টানে পদ্মাপাড়ে কাদের

news-image

রাজশাহী প্রতিনিধি : ‘রাজশাহী এলাম, আর কলাই রুটি খাব না, তা তো হয় না। এবারও কলাই রুটি খাবো’ মঙ্গলবার রাজশাহী সড়ক ভবনে সাংবাদিকদের সামনে এমন কথাই বলেছিলেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তবে কখন তিনি কলাই রুটি খেতে যাবেন, তা জানাননি।

পরদিন সকালেই অবশ্য কলাই রুটির টানে রাজশাহী সার্কিট হাউসের পেছনে শিমলা পার্ক এলাকায় যান মন্ত্রী। সেখানে পদ্মা নদীর পাড়ের খুব সাধারণ একটা রুটির দোকানে বসেই মন্ত্রী তার কলাই রুটি খাওয়ার খায়েস মেটান। এর আগে গত ফেব্রুয়ারিতে রাজশাহী এসে মন্ত্রী সেখানেই কলাই রুটি দিয়ে সকালের নাস্তা করেছিলেন।

বুধবার মন্ত্রীর সঙ্গে ছিলেন জেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক সামাউন ইসলাম। তিনি জানান, সকাল ৭টার দিকে মন্ত্রী পর্যটন মোটেল থেকে বের হয়ে শহীদ এএইচএম কামারুজ্জামান কেন্দ্রীয় উদ্যান ও চিড়িয়াখানায় হাঁটতে যান। সেখানে কিছু সময় কাটিয়ে তিনি গাড়ি চড়ে নগরীর তেরোখাদিয়া এলাকা ঘুরে আসেন। সেখান থেকে সোজা চলে যান সেই রুটির দোকান।

রুটি দোকানি মিনা বেগম বলেন, এর আগে মন্ত্রী যখন তার দোকানে রুটি খেতে গিয়েছিলেন, তখন তিনি প্রথমে তাকে চিনতে পারেননি। পরে তিনি বিষয়টি জানতে পেরেছিলেন। তবে বুধবার তিনি মন্ত্রীকে দেখামাত্রই চিনে ফেলেন। মন্ত্রী বেগুন ভর্তা দিয়ে তার হাতে বানানো একটি কলাই রুটি কিনে খান। ততক্ষণে আশপাশের অনেক মানুষ এসে ভিড় জমান তার দোকানে।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের রুটি খেতে খেতে মিনা বেগম এবং তার স্বামীর সঙ্গে কয়েকটি ছবিও তোলেন। পরে ওই ছবিগুলো মন্ত্রী তার ফেসবুক আইডিতে শেয়ার করেন। সেসব ছবিতে দেখা যায়, টাউজার ও গেঞ্জি পরে খুব সাধারণ বেশে মন্ত্রী মিনার দোকানে যান। তার পায়ে ছিল একজোড়া কেডস। মাত্র চার ঘণ্টায় ওই ছবিগুলোতে লাইক দেন ওবায়দুল কাদেরের ১২ হাজারেরও বেশি ভক্ত। শেয়ার করেন ২৬১ জন।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের