সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

‘তাসকিনের মনে হয় বউটাও পরিবর্তন করতে হবে’

news-image

স্পোর্টস ডেস্ক : দক্ষিণ আফ্রিকা সফর থেকে ফিরেই নিজের দ্বিতীয় ইনিংস শুরু করলেন টাইগার পেসার তাসকিন আহমেদ। দীর্ঘদিনের বান্ধবী সৈয়দ রাবেয়া নাঈমার সঙ্গে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন এই পেসার।

তবে টাইগার এই পেসারের বিয়ের পর থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে কিছু ভক্ত তার স্ত্রীর সমালোচনা শুরু করেছেন। এ নিয়ে ব্যথিত তাসকিন।

ঠিক এ সময় টাইগার এই তারকার সঙ্গে সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের কথোপকথন প্রকাশ করলেন জনপ্রিয় টিভি ব্যক্তিত্ব সালমান মুক্তাদির। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে সালমান লেখেন, ‘যে সব লোকজন তাসকিনের স্ত্রীকে নিয়ে বেশি আগ্রহী তাদের জন্য। প্রথমত সে হয়তো আপনাদের মত এত সুন্দর না তবে মেয়েটি নূন্যতম যোগ্যতা সম্পূর্ণ, সুন্দর হৃদয়, ব্যক্তিত্ব আছে এবং তার ভালোবাসা অনেক শক্তিশালী। এ জন্যই তাসকিন তাকে বিয়ে করতে দ্বিতীয়বার ভাবেনি।’

SAlman

এরপর গত সপ্তাহে তাসকিনের সঙ্গে নিজের কথোপকথন তুলে ধরেন,

ভাই এত তাড়াতাড়ি কেন বিয়ে করছো?

তাসকিনঃ ভাই, আমি আমার বান্ধবীকে খুব ভালোবাসি। এবং ঘরে বউ থাকলে যত মেয়েই আমাকে নক করুক, আমি ভুল কিছু করতে গেলে নিজেকে দোষী মনে হবে, আমি নিজেকে বিরত রাখতে পারবো। আমার থেকে বাংলাদেশ অনেক কিছু আশা করে। লাইফের ছোট ক্যারিয়ারে নিজেকে সামলে না নিলে ভুল পথে যেতে পারি।

সালমানঃ বাংলাদেশকে ধন্যবাদ। যাকে নিয়ে ছেলেটা এত সচেতন, সেই দেশের মানুষ তার মনটা খারাপ করে দিল। আপনাদের জন্য ছেলেটা শখের চুলের রঙটা পর্যন্ত পরিবর্তন করলো, এবার বউটাও মনে হয় পরিবর্তন করতে হবে। শুধু একটা প্রশ্ন, সত্যি উত্তর দিবে, লজ্জা লাগে না?

তাসকিনের স্ত্রী রাবেয়া নাঈমা আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বাংলাদেশ(এআইইউবি)-এ পড়াশোনা করছেন। এই বিশ্ববিদ্যালয়ে তাসকিনও স্নাতক করছেন।

উল্লেখ্য, বুধবার বিয়ের আনুষ্ঠানিকতা হলেও এক বছর আগেই ঘরোয়াভাবে আংটি বদল হয় তাদের।

এ জাতীয় আরও খবর

আমড়া খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?

কাহানি থ্রি-তে বিদ্যা বালান নয়, মূল চরিত্রে ইয়ামি গৌতম

২০২৬-২৭ অর্থবছর: রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে : আইনমন্ত্রী

যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

কলকাতার ‘পাখি’ এবার ঢাকাই সিনেমার ‘চামেলি’

সৌদিতে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও

সাত মাসের মেয়েকে হত্যার মামলায় বাবার ৩ দিনের রিমান্ড

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

রেমিট্যান্সে বড় গতি, ২৫ দিনে এলো ২৮ হাজার কোটি টাকা