,

উ. কোরিয়ার পরমাণু কেন্দ্রের টানেল ধসে ‘২০০ জন নিহত’

news-image

আন্তর্জাতিক ডেস্ক : উত্তর কোরিয়ায় একটি পরমাণু পরীক্ষা কেন্দ্রে টানেল ধসের ঘটনায় অন্তত ২০০ জন নির্মাণ শ্রমিকের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে। জাপানি গণমাধ্যমের বরাত দিয়ে এ খবর প্রকাশ করেছে ব্রিটিশ পত্রিকা দ্য ইন্ডিপেনডেন্ট।

মঙ্গলবার উত্তর কোরিয়ার এক অজ্ঞাত সূত্রের বরাত দিয়ে জাপানি টিভি আসাহি জানায়, গত ১০ অক্টোবর পংগিরি নামে একটি পরমাণু কেন্দ্রের টানেলে ওই ধসের ঘটনা ঘটে।

খবরে বলা হয়, ঐ টানেলে প্রথম ১০০ জন আটকা পড়ে। পরে তাদের উদ্ধার করতে গিয়ে আরো ১০০ জন আটকা পড়ে। দক্ষিণ কোরিয়ার সংবাদ সংস্থা ইয়োনহাপ জানায়, ঘটনাটি কোথায় ঘটেছে এই সম্পর্কে বিস্তারিত কিছু বলা হয়নি।

তবে ধারণা করা হচ্ছে, উত্তর কোরিয়ার ষষ্ঠ পরমাণু পরীক্ষা চালানোর পর পর এই ঘটনা ঘটে।

উত্তর কোরিয়া দাবি করেছিল, গত ৩ সেপ্টেম্বর তারা মাউন্ট মানতাপে পরমাণু বোমার চেয়ে কয়েক গুণ শক্তিশালী হাইড্রোজেন বোমার পরীক্ষা চালিয়েছে।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থার প্রতিবেদনে বলা হয়েছিল, ভূপৃষ্ঠের ১০ কিলোমিটার গভীরে ৬ দশমিক ৩ মাত্রার ভূকম্পন সৃষ্টি হয়েছে। এটা সম্ভবত উত্তর কোরিয়ার চালানো পরীক্ষাগুলোর মধ্যে সবচেয়ে শক্তিশালী।

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট