,

রাজনৈতিক আশ্রয়ের খোঁজ করছেন না পুজেমন

news-image

আন্তর্জাতিক ডেস্ক :কাতালোনিয়ার পদচ্যুত প্রেসেডেন্ট কার্লস পুজেমন বলেছেন, রাজনৈতিক আশ্রয়ের আশায় তিনি বেলজিয়ামে যাননি।

গত সপ্তাহে স্পেন থেকে স্বাধীনতা ঘোষণার পর কয়েকজন সহযোগীসহ তাকে দেখা গেছে ব্রাসেলসের রাস্তায়। বিতর্কিত গণভোটের পর স্পেনের কেন্দ্রীয় সরকার কাতালোনিয়ার নিয়ন্ত্রণ নিয়ে নেয়, পাশাপাশি বরখাস্ত করে সেখানকার শীর্ষ কর্মকর্তাদের।

পুজেমন স্পষ্ট জানিয়েছেন, আদালতকে ফাঁকি দেয়ার জন্য নয়; বরং স্বাধীনভাবে দু’টো কথা বলার জন্যই বেলজিয়ামে এসেছেন তিনি।

গত শুক্রবার স্পেনের সাংবিধানিক আদালত এই কাতালান নেতার স্বাধীনতার ঘোষণা আটকে দেয়ার প্রতিক্রিয়ায় মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, কাতালোনিয়ার স্বায়ত্বশাসন যখন কেড়েই নিয়েছে মাদ্রিদ, তবে ডিসেম্বরে আগাম নির্বাচনের প্রত্যাশায় রইলেন তিনি।

বেলজিয়ামে ঠিক কতদিন অবস্থান করবেন তা অবশ্য জানাননি পুজেমন। তবে স্পেন সরকার যেহেতু তাকে ফেরার ‘নিশ্চয়তা’ দিয়েছে, তাই দেশে অবশ্যই তিনি ফিরবেন বলে জানান। সূত্র: বিবিসি

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট