,

ঢাকায় ফিরছেন খালেদা জিয়া

news-image

নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রামের সার্কিট হাউজ থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা করেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। আজ মঙ্গলবার দুপুর ২টার দিকে সড়কপথে রওনা করেন তিনি। দলীয় নেতাকর্মীরা তার সঙ্গে আছেন।

দলীয় নেত্রীকে বিদায় জানাতে সার্কিট হাউসে নেতাকর্মীরা ভিড় করেন। ভিড় ঠেলে আস্তে আস্তে এগিয়ে যায় খালেদার গাড়িবহর। স্লোগানে-স্লোগানে নেত্রীকে বিদায় জানান দলের নেতাকর্মীরা।

কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন ও ত্রাণ বিতরণ শেষে গতকাল সোমবার রাত সাড়ে ১১টার দিকে চট্টগ্রাম সার্কিট হাউসে পৌঁছে খালেদা জিয়ার গাড়িবহর। এর আগে সন্ধ্যা সাড়ে ৭টায় কক্সবাজার সার্কিট হাউস থেকে চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা দেন তিনি।

গত শনিবার সকালে রোহিঙ্গাদের ত্রাণ সহায়তা দিতে গুলশান কার্যালয় থেকে কক্সবাজারের উদ্দেশ্যে রওনা দেন খালেদা। এরপর বিকেলে ফেনী সার্কিট হাউসে যাত্রাবিরতি করেন। সেদিন রাতেই খালেদা জিয়ার গাড়িবহর চট্টগ্রাম সার্কিট হাউসে পৌঁছে।

সেখানে রাত্রিযাপন শেষে রোববার দুপুরে চট্টগ্রাম সার্কিট হাউস থেকে রওনা দিয়ে রাত ৮টার দিকে খালেদা জিয়া কক্সবাজার পৌঁছে। গতকাল দুপুরে রোহিঙ্গাদের মাঝে ত্রাণ বিতরণ শেষে রাতেই চট্টগ্রাম সার্কিট হাউসে ফিরে আসেন খালেদা।

এ জাতীয় আরও খবর

ইচ্ছে পূরণ হলো না পরীমণির

লাস্ট ড্যান্সের পর মেসির নতুন সাম্রাজ্য

সিইসির পদত্যাগ দাবিতে দিল্লিতে ইন্ডিয়া জোটের মিছিল

নাসীরুদ্দীন পাটওয়ারীদের কণ্ঠ দমন-পীড়নে স্তব্ধ করা যাবে না: নাহিদ

সরকারের জনকল্যাণমূলক কাজে সহযোগিতা করবে জামায়াত: গোলাম পরওয়ার

রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক চাপ বাড়ানোর আহ্বান

জাতিসংঘে ভাষণ দেওয়ায় তারেক রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন

হত্যা মামলায় সাবেক এমপি রুহীর চার দিনের রিমান্ড

আদালত থেকে পালানোর মামলায় হাজিরা দিতে এসে ফের পালালেন শরিফুল

শিক্ষাক্রমে খেলাধুলা, বিশ্বজয়ের স্বপ্ন দেখালেন মাহ্দী আমিন

ধর্মের নামে বিভাজন নয়, সম্প্রীতি ধরে রাখার আহ্বান রাষ্ট্রপতির

শিশুদের সঠিক বিকাশে দেশের ভিত্তি মজবুত হবে: প্রধানমন্ত্রী