,

গাজীপুরে হত্যার দায়ে ২ জনের ফাঁসি

news-image

গাজীপুরে উজ্জ্বল চন্দ্র মনিদাস নামে এক ওয়ার্কশপ মিস্ত্রিকে হত্যার দায়ে দুইজনকে ফাঁসির আদেশ দিয়েছে আদালত।

গাজীপুরের জেলা ও দায়রা জজ এ কে এম এনামুল হক মঙ্গলবার সকালে এক বছরেরও কম সময়ে এ রায় ঘোষণা করেন।

এছাড়া তাদের ১০ হাজার টাকা করে জরিমানা করেছে আদালত। অন্য একটি ধারায় দুই আসামিকে আরও পাঁচ বছর করে সশ্রম কারাদণ্ড ও দুই হাজার টাকা করে জরিমানা করেছে আদালত। জরিমানা না দিলে তাদের আরও এক মাস করে কারাগারে থাকতে হবে।

এ মামলার অপর এক আসামিকে খালাস দিয়েছে আদালত। আসামিরা রায় ঘোষণার সময় আদালতে ছিলেন।

সাজাপ্রাপ্ত আসামিরা হলেন – গাজীপুরের কাপাসিয়া উপজেলার তরগাঁও মধ্যপাড়া এলাকার মো. মোস্তফার ছেলে শাকিল (২০) ও তরগাঁও ঋষিপাড়া এলাকার স্বপন চন্দ্র মনিদাসের ছেলে সঞ্জীবন চন্দ্র (২৩)।

আদালতের পিপি মো. হারিজ উদ্দীন আহমেদ বলেন, উজ্জ্বলের এক স্বজনের সঙ্গে আসামি সঞ্জীবনের প্রেমের সম্পর্ক ছিল। এ নিয়ে দ্বন্দ্বের জেরে ২০১৬ সালের ১৭ নভেম্বর রাতে উজ্জ্বলকে স্থানীয় শ্মশানঘাটে ডেকে নিয়ে শাকিল ও সঞ্জীবন তাকে গলাকেটে হত্যা পর লাশ শীতলক্ষ্যা নদীতে ফেলে দেন। আর তার মোবাইল ফোন ভবতোষ মল্লিকের কাছে বিক্রি করেন।

এর দুই দিন পর লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় নিহত উজ্জ্বলের ভাই উত্তমচন্দ্র কাপাসিয়া থানায় অজ্ঞাত আসামির বিরুদ্ধে মামলা করেন।

পিপি মো. হারিজ বলেন, পুলিশ এ ঘটনায় শাকিল, সঞ্জীবন ও ভবতোষ মল্লিকের বিরুদ্ধে অভিযোগপত্র দেয়। অভিযোগ প্রমাণিত না হওয়ায় আদালত ভবতোষকে খালাস দিয়েছে।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে