,

ঢামেকে চিকিৎসা সেবা বন্ধ, ভোগান্তি

news-image

নিজস্ব প্রতিবেদক : বিভন্ন দাবিতে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বহির্বিভাগে চিকিৎসাসেবা বন্ধ করে দিয়েছেন শিক্ষানবিশ চিকিৎসকরা। মঙ্গলবার সকাল ১০টার দিকে বিভিন্ন ফটকে তালা ঝুলিয়ে দিয়েছেন বিক্ষোভকারীরা।

এদিকে নতুন ভবনের নিউরোমেডিসিন ও ফিজিক্যাল মেডিসিন বিভাগের রোগী দেখার টিকিট (আউটডোর) বিক্রি বন্ধ করে দিয়েছেন।

চিকিৎসকদের এই ধর্মঘটের ফলে ভোগান্তিতে পড়েছেন সেবা নিতে আসা রোগীরা।

নিরাপত্তা নিশ্চিত করা, বহিরাগতদের হাসপাতালে প্রবেশে ভিজিটর কার্ডের বিষয় বাধ্যতামূলত করা চিকিৎসকদের দাবির মধ্যে রয়েছে।

গত রোববার ঢামেক হাসপাতালের নতুন ভবনের তৃতীয় তলায় এক রোগীর মৃত্যুকে কেন্দ্র করে রোগীর স্বজন ও বহিরাগত কিছু ব্যক্তি হৃদরোগ বিভাগে প্রবেশ করে চিকিৎসকদের মারধর করে। এ সময় দায়িত্বরত আনসার সদস্যরা এগিয়ে এলে তাদেরও মারধর করা হয়। এতে চার চিকিৎসক ও দুই আনসার সদস্য আহত হন।

মারধরের ঘটনায় বিভাগের চিকিৎসক শামীমুর রহমানের হাত ভেঙে যায়। তাৎক্ষণিক এ ঘটনার খবর ছড়িয়ে পড়লে ঢামেক হাসপাতালের জরুরি বিভাগ তিনঘণ্টা বন্ধ থাকে। এতে ব্যাহত হয় চিকিৎসা ব্যবস্থা। ভোগান্তিতে পড়েন শত শত রোগী।

ওইদিনের ঘটনায় নতুন ভবনের ওয়ার্ড মাস্টার রিয়াজ উদ্দীন বাদী হয়ে কয়েকজনের নাম উল্লেখপূর্বক অজ্ঞাতপরিচয় বেশ কয়েকজনের নামে রাজধানীর শাহবাগ থানায় মামলা করেন। মামলায় তিনজনকে গ্রেফতারও করে পুলিশ।

পরে সার্বিক পরিস্থিতি বিবেচনায় খুলে দেওয়া হয় জরুরি বিভাগসহ পুরো মেডিকেল।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে