সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

বাহুবলি টু’র রেকর্ড ভাঙল বিজয়ের মেরসাল!

news-image

 

বিনোদন ডেস্ক: ভারতের দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেতা বিজয়। তিনি ইলায়াথালাপাথি বা থালাপাথি নামেও পরিচিত। তার অভিনীত সর্বশেষ সিনেমা ‘মেরসাল’ গত ১৮ অক্টোবর মুক্তি পেয়েছে। সিনেমাটি তামিল বক্স অফিসের বহুল ব্যবসাসফল ‘বাহুবলি টু’ সিনেমার রেকর্ড ভেঙেছে বলে ভারতীয় একটি সংবাদমাধ্যম খবর প্রকাশ করেছে।

প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, শুধু ভারতের তামিল নাড়ু রাজ্যে ‘মেরসাল’ সিনেমাটি ১০০ কোটি রুপির বেশি আয় করেছে। রজনীকান্তের ‘এন্থিরান’ ও ‘বাহুবলি টু’ সিনেমার পর এটি তৃতীয় চলচ্চিত্র যা এই মাইলফলক স্পর্শ করল। মুক্তির ১১ দিনে বিজয় অভিনীত ‘মেরসাল’ ১০০ কোটি রুপির বেশি আয় করেছে। টিএন রেকর্ড অনুযায়ী, এর আগে ‘বাহুবলি টু’ সিনেমাটি মুক্তির ১৭ দিনে এই মাইলফলক স্পর্শ করেছিল।

তবে তামিল সিনেমার একজন সিনিয়র ডিস্ট্রিবিউটর বলেছেন, মেরসাল সিনেমার আয়ের এ তথ্যটি ভুল। অ্যাটলি পরিচালিত এ সিনেমায় বিজয়ের সঙ্গে অভিনয় করেছেন সামান্থা রুথ প্রভু ও কাজল আগরওয়াল। সিনেমার গল্পে কাজল-সামান্থা দুজনেই বিজয়ের প্রেমে পড়েন। কাজল পেশায় চিকিৎসক আর সামান্থা উপস্থাপিকার ভূমিকায় অভিনয় করেছেন বলে জানা যায়।

এ জাতীয় আরও খবর

আমড়া খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?

কাহানি থ্রি-তে বিদ্যা বালান নয়, মূল চরিত্রে ইয়ামি গৌতম

২০২৬-২৭ অর্থবছর: রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে : আইনমন্ত্রী

যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

কলকাতার ‘পাখি’ এবার ঢাকাই সিনেমার ‘চামেলি’

সৌদিতে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও

সাত মাসের মেয়েকে হত্যার মামলায় বাবার ৩ দিনের রিমান্ড

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

রেমিট্যান্সে বড় গতি, ২৫ দিনে এলো ২৮ হাজার কোটি টাকা