,

বিপর্যয়ের কারণ খুঁজছেন হাবিবুল বাশারও

news-image

স্পোর্টস ডেস্ক : সফর শেষ। চলছে ময়না তদন্ত। দক্ষিণ আফ্রিকা সফরে কেন এতটা বাজে হলো বাংলাদেশের পারফরম্যান্স। হচ্ছে আলোচনা, সমালোচনা, বিশ্লেষণ। অন্যতম নির্বাচক হিসেবে খানিকটা জবাবদিহিতা থাকা উচিত যার, সেই হাবিবুল বাশার কিছু বুঝে উঠতেই পারছেন না। সাবেক অধিনায়ক নিজেও খুঁজছেন বিপর্যয়ের কারণ।

গত ডিসেম্বর-জানুয়ারিতে নিউ জিল্যান্ড সফরেও সব ম্যাচ হেরেছিল বাংলাদেশ। সেখানে কন্ডিশন ছিল তুলনায় আরও বেশি কঠিন, চ্যালেঞ্জ ছিল বেশি। কিন্তু সব ম্যাচ হারলেও প্রায় প্রতিটি ম্যাচেই লড়াই করেছে বাংলাদেশ। সৃষ্টি করেছে জয়ের সুযোগও। দক্ষিণ আফ্রিকা সফরে কেবল একটি টি-টোয়েন্টি বাদ দিলে প্রতিটি ম্যাচেই বাংলাদেশ স্রেফ উড়ে গেছে।

সোমবার বিসিবি একাডেমি মাঠে হাবিবুলের কাছে জানতে চাওয়া হলো এতটা বিপর্যয়ের কারণ। এই নির্বাচক বললেন, তিনিও আছেন এটির উত্তর খোঁজার চেষ্টায়।

“এই প্রশ্ন আমার নিজের কাছেও। আমি নিজেও খুঁজছি এতটা খারাপ কেন হলো। আমি নিশ্চিত, আপনারা সবাই একমত যে এটা বাংলাদেশের ক্রিকেট না। আমাদের এর চেয়ে ভালো খেলার সামর্থ্য আছে।”

“চ্যাম্পিয়নস ট্রফি কিন্তু আরও কঠিন টুর্নামেন্ট ছিল, কন্ডিশন সেখানেও অনেক কঠিন ছিল। ভিন্ন ভিন্ন কন্ডিশনে খেলতে হয়েছে। সেখানেও আমরা ভালো ক্রিকেট খেলেছি। দক্ষিণ আফ্রিকায় কেন ভালো করতে পারিনি, কারণটা আসলে আমার কাছে পরিষ্কার নয়।”

হাবিবুলের চাওয়া, এই দু:সময়ে যেন দোষারোপের সংস্কৃতিকে উৎসাহ দেওয়া না হয়। বরং তাগিদ জানালেন, কারণ খুঁজে বের করে ভবিষ্যতের জন্য নিজেদের শুধরে নেওয়ার।

“ব্যাটিং বা বোলিং, কোন বিভাগেই আমরা ভালো করতে পারিনি। শেষ কথা এই যে, এটা আমাদের ক্রিকেট নয়। এর চেয়ে ভালো খেলার সামর্থ্য আমাদের আছে এবং আগে আরও ভালো খেলেছি। একটা সিরিজ দিয়ে বলতে পারব না যে সামনে আর পারবো না কিংবা আমরা খারাপ হয়ে গেছি।”

“একটা জিনিস এখন আমাদের করা উচিত হবে না, একজন আরেকজনের দোষ খুঁজে বের করা। সেটা করলে আমাদের ভবিষ্যতের জন্য ভালো হবে না। যেটা করতে পারি, সামনে আমাদের শ্রীলঙ্কা সিরিজ ও বিপিএল আছে, এর মধ্যে কোথায় ভুল করেছি, সেটা খুঁজে বের করতে পারি। নিশ্চয়ই ম্যানেজমেন্ট বসবে, কিছু তো একটা কারণ আছেই।”

এ জাতীয় আরও খবর

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের

ভারতে মন্দিরের সামনে ট্রাকের ধাক্কায় নিহত ১২

সৌদিতে সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ২

গুমের পরিবারকে মিথ্যা মামলায় হয়রানির অভিযোগ হাবিবের

টুপটুপ রিসোর্টে আগুন: মালিককে প্রধান আসামি করে মামলা

জাতীয় পতাকার মর্যাদা রক্ষায় সৈনিকদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর