,

ডিপজলের হার্টে বাইপাস সার্জারি সম্পন্ন

news-image

নিউজ ডেস্ক : ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেতা মনোয়ার হোসেন ডিপজলের হার্টে বাইপাস সার্জারি হয়েছে। সোমবার দুপুরে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে তার অস্ত্রোপচার সম্পন্ন হয়।

চলচ্চিত্র পরিচালক মনতাজুর রহমান আকবর বিষয়টি নিশ্চিত করে জানান, সোমবার দুপুরে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে অস্ত্রোপচার করা হয় ডিপজলের। তবে অস্ত্রোপচারের পর ডিপজলের শারীরিক অবস্থার সম্পর্কে এখনো তেমন কিছু জানতে পারিনি।

এর আগে গতকাল ডিপজলের মেয়ে অলিজা মনোয়ার ফেসবুক স্ট্যাটাসে লেখেন, আল্লাহর রহমত ও সিঙ্গাপুরের হাসপাতালের চিকিৎসকদের প্রচেষ্টায় এক মাস বিশ্রামের পর বাবার শারীরিক অবস্থার উন্নতি হয়েছে। বর্তমানে ওপেন হার্ট সার্জারির জন্য বাবা প্রস্তুত। এসময় তিনি ডিপজলের সবার কাছে দোয়া চান।

উল্লেখ্য, গত ২০ সেপ্টেম্বর রাতে ডিপজলকে সিঙ্গাপুরের একটি হাসপাতালে ভর্তি করা হয়। এর আগের দিন বিকালে হৃদরোগে আক্রান্ত হন তিনি। তখন ঢাকার একটি বেসরকারি হাসপাতালের সিসিইউতে রাখা হয় তাকে।

এদিকে, ডিপজল অভিনীত ‘দুলাভাই জিন্দাবাদ’ ছবিটি ১৩ অক্টোবর মুক্তি পেয়েছে।

ছবিতে তার বিপরীতে জুটি হয়েছেন মৌসুমী। ডিপজল ১৯৮৯ সালে ‘টাকার পাহাড়’ ছবির মাধ্যমে চলচ্চিত্রে পা রাখেন। ছবিটি পরিচালনা করেন মনতাজুর রহমান আকবর। ছবিটি মুক্তি পায় ১৯৯৩ সালে।

ওই ছবিতে নায়ক হিসেবে অভিনয় করেছিলেন ডিপজল। পরবর্তীতে খলনায়ক হিসেবে বেশ পরিচিতি পান তিনি। এ অভিনেতা ‘চাচ্চু’ ছবির মাধ্যমে ফের ইতিবাচক চরিত্রে অভিনয় শুরু করেন।

এ জাতীয় আরও খবর

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে

কয়েক দোকান ঘুরেও মিলছে না সয়াবিন তেল

পাত্তাই পেল না শ্রীলঙ্কা, বড় জয়ে সিরিজ নিশ্চিত করল ইংল্যান্ড

নিয়ন্ত্রণ হারিয়ে মাহিন্দ্রা ও সিএনজিকে ধাক্কা দিয়ে উল্টে গেল বাস, নিহত ২

ডিবি হেফাজতে ক্যান্টনমেন্ট থানার সেই ওসি

সারাদেশে একযোগে ৯৯ জন বিচারক বদলি

ছুটির দিনে সকালে ‘অস্বাস্থ্যকর’ ঢাকার বাতাস

ডিমের দাম ডজনে কমেছে ১০ টাকা, স্বস্তি ফেরেনি মাছ-মুরগিতে