,

রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রে অভিযুক্ত ট্রাম্পের সাবেক সহযোগী

news-image

আন্তর্জাতিক ডেস্ক :মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রচারণা শিবিরের সাবেক ম্যানেজার পল মানাফোর্ট এবং তার সাবেক ব্যবসায়িক সহযোগী রিক গেটসকে ২০১৬ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রুশ সংযোগ নিয়ে তদন্ত দলের পক্ষ থেকে দায়ের করা প্রথম অভিযোগপত্রে অভিযুক্ত করা হয়েছে।

মার্কিন সংবাদমাধ্যমের বরাত দিয়ে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি খবরটি জানিয়েছে। এই দুই অভিযুক্তকে আত্মসমর্পণ করতে বলা হয়েছে।

২০১৬ সালে জুন-আগস্ট পর্যন্ত ট্রাম্পের প্রচারণা শিবিরের জন্য কাজ করেছেন মানাফোর্ট

তবে মানাফোর্ট এবং গেটস এর বিরুদ্ধে দায়ের করা অভিযোগের ধরন জানা যায়নি বলে উল্লেখ করেছে বিবিসি।

শুক্রবার (২৭ অক্টোবর) রুশ হস্তক্ষেপ সংক্রান্ত তদন্তে বেরিয়ে আসা প্রথম অভিযোগগুলো আমলে নেয় যুক্তরাষ্ট্রের ফেডারেল গ্র্যান্ড জুরি। তবে ফেডারেল বিচারপতির আদেশ অনুযায়ী অভিযোগপত্রটি গোপন রাখা হয়। আর সেকারণে অভিযোগগুলো কী এবং কাদের বিরুদ্ধে ওই অভিযোগ দায়ের করা হয়েছে সে ব্যাপারে তখন স্পষ্ট করে জানা যায়নি। অবশ্য, সোমবার (৩০ অক্টোবর) সকালের দিকে অভিযোগপত্রটি প্রকাশ করা হতে পারে বলে গুঞ্জন শোনা যাচ্ছিল।

উল্লেখ্য, জানুয়ারিতে যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থাগুলো দাবি করে, ডেমোক্র্যাট প্রার্থী হিলারি ক্লিনটনকে হারিয়ে দিতে ট্রাম্পকে সহযোগিতার উদ্দেশ্যে প্রেসিডেন্ট নির্বাচনে হস্তক্ষেপ করেছিল রাশিয়া। তাদের অভিযোগ, হ্যাকিং, লজ্জাজনক ইমেইল প্রকাশ এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রপাগান্ডা ছড়িয়ে হিলারি নির্বাচনি প্রচারণা বাধাগ্রস্ত করতে চেয়েছিল দেশটি।

তবে ট্রাম্প শিবির ও রাশিয়া বরাবরই সে অভিযোগ অস্বীকার করে আসছে। বিশেষ কাউন্সেল এবং সাবেক এফবিআই পরিচালক রবার্ট মুলারের নেতৃত্বে অভিযোগটির তদন্ত চলছে।

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট