সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

খালেদার গাড়িবহরে হামলার নির্দেশনার ‘অডিও রেকর্ড’ শোনালেন হানিফ

news-image

নিউজ ডেস্ক : আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ বলেছেন, ফেনীতে খালেদা জিয়ার গাড়িবহরে যে হামলা হয়েছে তা পূর্বপরিকল্পিত। বিএনপির চট্টগ্রাম মহানগরের সভাপতি ডা. শাহাদাত হোসেনের নির্দেশে এ হামলা হয়েছে। তিনি মোবারক নামে নোয়াখালীর এক কর্মীকে হামলার নির্দেশ দেন।

এ সময় খালেদার গাড়িবহরে হামলার বিষয়ে শাহাদাত ও মোবারকের মধ্যে কথোপকথন হয়েছে দাবি করে হানিফ একটি অডিও সাংবাদিকদের শোনান।

সোমবার ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনি মিলনায়তনে গরিব-মেধাবী শিক্ষার্থীদের মধ্যে বৃত্তি প্রদান অনুষ্ঠানে হানিফ এসব কথা বলেন।

এনাম-আনার জনকল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে এই বৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন হানিফ।

বিএনপি ষড়যন্ত্রের মধ্য দিয়ে গঠিত একটি দল মন্তব্য করে হানিফ বলেন, রোহিঙ্গাদের দেখতে যাওয়ার নামে নাটক করছেন খালেদা জিয়া। তার গাড়িবহরে যে হামলা হয়েছে সেটিও পূর্বপরিকল্পিত।

তিনি আরও বলেন, আগস্ট মাসে রোহিঙ্গারা এসেছে। এখন অক্টোবর। প্রায় তিন মাস পর বিএনপি নেত্রী রোহিঙ্গাদের দেখতে যাওয়ার নামে যে নাটক করছেন, সেটি রাজনৈতিক শোডাউন।

হানিফ বলেন, সারা বিশ্ব যখন রোহিঙ্গাদের ভয় পেয়েছে, তখন আওয়ামী লীগ সরকার প্রায় ৮ লাখ রোহিঙ্গার জন্য মানবতার দুয়ার খুলে দিয়েছে। তাদের জন্য স্যানিটেশন ব্যবস্থা ও খাবারের ব্যবস্থা করেছে।

অনুষ্ঠানে গরিব ও মেধাবী ৮০ শিক্ষার্থীকে বৃত্তি প্রদান করা হয়।

এতে ফাউন্ডেশনের সভাপতি আলহাজ আকরামুল ইসলামের সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য দেন ক্যাপ্টেন (অব.) এবি তাজুল ইসলাম, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি শাবান মাহমুদ, স্বাধীনতা চিকিৎসক পরিষদের সভাপতি ডা. আবদুল আজিজ প্রমুখ।

এ জাতীয় আরও খবর

আমড়া খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?

কাহানি থ্রি-তে বিদ্যা বালান নয়, মূল চরিত্রে ইয়ামি গৌতম

২০২৬-২৭ অর্থবছর: রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে : আইনমন্ত্রী

যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

কলকাতার ‘পাখি’ এবার ঢাকাই সিনেমার ‘চামেলি’

সৌদিতে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও

সাত মাসের মেয়েকে হত্যার মামলায় বাবার ৩ দিনের রিমান্ড

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

রেমিট্যান্সে বড় গতি, ২৫ দিনে এলো ২৮ হাজার কোটি টাকা