,

ওবায়দুলের নির্দেশে খালেদা জিয়ার গাড়িবহরে হামলা : রিজভী

news-image

নিজস্ব প্রতিবেদক : বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী অভিযোগ করে বলেছেন, লাখো মানুষের ঢল দেখে ঈর্ষান্বিত হয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের নির্দেশে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার গাড়িবহরে হামলা চালানো হয়েছে।

ওই হামলার প্রতিবাদে আজ সোমবার সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধনে রিজভী এ অভিযোগ করেন।

গত শনিবার বিকেলে ফেনীতে কক্সবাজারগামী খালেদা জিয়ার গাড়িবহরে হামলা চালানো হয়। একই হামলার কবলে পড়ে সাংবাদিকদের বহনকারী গাড়িও।

বিএনপির অভিযোগ, হামলায় যুক্ত আওয়ামী লীগ-সংশ্লিষ্টরা। অন্যদিকে বিএনপি এ হামলা করিয়েছে বলে অভিযোগ করছে আওয়ামী লীগ।

শনিবারের হামলার পর দেওয়া এক বক্তব্যে ওবায়দুল কাদের বলেন, হামলাকারীদের ছবি এডিট করে গণমাধ্যমে প্রকাশ করা হচ্ছে। এটিকে ‘নির্লজ্জ মিথ্যাচার’ বলে আখ্যা দেন রিজভী।

‘জনতার ঢল, এই ঢলটা একেবারেই আওয়ামী লীগ পছন্দ করেনি। কারণ ওরা তো ভোটারবিহীন সরকার। বেগম খালেদা জিয়াকে অভ্যর্থনা জানানোর জন্য জনগণ আসবে কেন? লক্ষ মানুষের ঢল হবে কেন? এটা প্রতিহিংসার জ্বালা’, বলেন রিজভী।

‘এটা হিংসার জ্বালা। তাই ছাত্রলীগ, যুবলীগকে লেলিয়ে দেওয়া হয়েছে সকাল থেকে পাদুয়ার বাজার, চান্দিনা, কুমিল্লায় লাঠিসোটা নিয়ে কারা ছিল? ওবায়দুল কাদের, আপনার লেলিয়ে দেওয়া যুবলীগ-ছাত্রলীগ, তারাই এই হামলা চালিয়েছে’, যোগ করেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব।

এ জাতীয় আরও খবর

ইচ্ছে পূরণ হলো না পরীমণির

লাস্ট ড্যান্সের পর মেসির নতুন সাম্রাজ্য

সিইসির পদত্যাগ দাবিতে দিল্লিতে ইন্ডিয়া জোটের মিছিল

নাসীরুদ্দীন পাটওয়ারীদের কণ্ঠ দমন-পীড়নে স্তব্ধ করা যাবে না: নাহিদ

সরকারের জনকল্যাণমূলক কাজে সহযোগিতা করবে জামায়াত: গোলাম পরওয়ার

রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক চাপ বাড়ানোর আহ্বান

জাতিসংঘে ভাষণ দেওয়ায় তারেক রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন

হত্যা মামলায় সাবেক এমপি রুহীর চার দিনের রিমান্ড

আদালত থেকে পালানোর মামলায় হাজিরা দিতে এসে ফের পালালেন শরিফুল

শিক্ষাক্রমে খেলাধুলা, বিশ্বজয়ের স্বপ্ন দেখালেন মাহ্দী আমিন

ধর্মের নামে বিভাজন নয়, সম্প্রীতি ধরে রাখার আহ্বান রাষ্ট্রপতির

শিশুদের সঠিক বিকাশে দেশের ভিত্তি মজবুত হবে: প্রধানমন্ত্রী