,

এটা আমার শিক্ষার একটি ধারাবাহিকতা : তারিন

news-image

বিনোদন প্রতিবেদক : বিরতির পর আবারো একসঙ্গে একই ধারাবাহিকে অভিনয় করছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেতা তারিক আনাম খান ও নন্দিত অভিনেত্রী তারিন। অরণ্য আনোয়ারের রচনা ও পরিচালনায় তারা দুজন অভিনয় করছেন ‘বন্ধু বটে’ ধারাবাহিক নাটকে। এতে তারা দুজন স্বামী-স্ত্রীর ভূমিকায় অভিনয় করছেন। এরইমধ্যে ২৬ পর্বের শুটিং শেষ করে আরটিভিতে ধারাবাহিক এই নাটকটি প্রচারের জন্য জমা দিয়েছেন নির্মাতা অরণ্য আনোয়ার। তিনি জানান শিগগিরই ‘বন্ধু বটে’ ধারাবাহিকটি প্রচারে আসবে। নাটকটিতে অভিনয় প্রসঙ্গে তারিন বলেন, তারিক ভাই এদেশের একজন শক্তিমান অভিনেতা। তিনি, আসাদুজ্জামান নূর, রাইসুল ইসলাম আসাদ, আফজাল হোসেন- তাদের অভিনয় দেখতে দেখতেই আমার বড় হয়ে ওঠা। তারা অভিনয়টা এমনভাবে করেন যে দেখলে মনে হয় অভিনয় তাদের রক্তের সঙ্গে মিশে গেছে। কারণ তারা চরিত্রের সঙ্গে মিশে যেতে পারেন। তো, তারিক ভাইয়ের অভিনয় দেখে অভিনয় শেখা। তার অভিনয় দেখে বুঝতে শিখেছি একটি চরিত্রের কতটা গভীরে গিয়ে অভিনয় করতে হয়। তারিক ভাইকে দেখতে খুব গম্ভীর মনে হলেও যারা তার খুব কাছের তারাই শুধু জানেন তিনি কতটা ফান লাভিং মানুষ। আমি যখনই তার সঙ্গে কাজ করি তখন তার কাছ থেকে নতুন কিছু শিখি। এটা আমার শিক্ষার একটি ধারাবাহিকতাও বলা যায়। তাই তারিক ভাইয়ের মতো গুণী শিল্পীর সঙ্গে কাজ করতে পারাটা আমার জন্য সবসময়ই সৌভাগ্যের বলেই আমি মনে করি।’
অরণ্য আনোয়ারের নির্দেশনায় তারিক আনাম খান সর্বশেষ ‘রূপকথা’ ধারাবাহিকে এবং তারিন ‘হৈ হৈ রৈ রৈ’ ধারাবাহিকে অভিনয় করেছেন। গত ২১ অক্টোবর তারিন আমেরিকা থেকে দেশে ফিরেছেন। এনটিভিতে নিয়মিত প্রচার হচ্ছে তার অভিনীত ধারাবাহিক ‘সানফ্লাওয়ার’ এবং বাংলাভিশনে প্রচার হচ্ছে ‘ল্যাম্পপোস্ট’।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের