,

দুই বছর পর ফিরলেন সীমানা

news-image

বিনোদন প্রতিবেদক : লাক্স সুন্দরী হিসেবে যাত্রা করেন ২০০৬ সালে। এরপর তৌকির আহমেদের দারুচিনি দ্বীপ ও গ্রামীণফোনের বিজ্ঞাপনের মডেল হয়ে আলোচনায় এসেছিলেন সীমানা। এরপর স্বামী কণ্ঠশিল্পী পারভেজকে বিয়ে ও সাংসারিক কর্মে ব্যস্ততা, সন্তান জন্মের কারণে অভিনয় থেকে দূরে ছিলেন তিনি। নতুন খবর হচ্ছে, আড়াল ভেঙে দু-বছর পর আবারও অভিনয়ের ফিরেছেন সীমানা।

দুই বছর পর ফিরে এসে এ অভিনেত্রী ‘আমার জগত’ নামের একটি টেলিছবির কাজ শেষ করেছেন। এটি পরিচালনা করেছেন মনির হোসেন। এই টেলিছবিতে সীমানা সখিনা নামের চরিত্রে অভিনয় করেছেন।

সীমানা বলেন, নাটকে আমার চরিত্রের সখিনা, যে গ্রামের সহজ-সরল একটি মেয়ে। তার ভালোবাসার মানুষ শহরে এসে এক সময় তাকে ভুলে অন্য একজনের সঙ্গে সে জড়িয়ে পড়ে। তারপর টেলিছবির গল্প অন্য দিকে মোড় নেয়।

এদিকে সীমানা বর্তমানে মুরাদ পারভেজের ‘রেডিও জকি’ শিরোনামের একটি ধারাবাহিকেও কাজ করছেন বলে জানান। এটি এটিএন বাংলায় প্রচার হচ্ছে। এখন থেকে নিয়মিত অভিনয় করবেন জানান সীমানা।

সীমানা বলেন, অনেক নির্মাতা নতুন কাজ করার জন্য আমাকে প্রস্তাব দিচ্ছেন। কিছু নাটকের স্ক্রীপ্ট হাতে পেয়েছি। এগুলো থেকে বেছে ভালো কাজগুলো নিয়ে দর্শকদের সামনে আসতে চাই। আমার ভক্ত দর্শককে আমি হতাশ করতে চাইনা।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের