,

অচেতন করে গৃহকর্মীকে ধর্ষণের অভিযোগ

news-image

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর গুলশানে এক কিশোরী গৃহকর্মীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। রবিবার সকালে গুলশান ২ নম্বরের একটি বাসায় এ ঘটনা ঘটে।

বর্তমানে ওই কিশোরী ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন।কিশোরী বাবা অভিযোগ করে বলেন, তার মেয়ে ওই বাসায় গৃহকর্মী হিসেবে কাজ করতো এবং থাকতো। সেখানে পাশের ফ্ল্যাটের আদনান (২৭) নামের একজন তাকে ধর্ষণ করেছে। রবিবার সকালে ছাদে গাছ থেকে তুলশী পাতা আনতে গেলে আদনান একটি বোতল ঝাঁকিয়ে তার গায়ে ছিটিয়ে দেন। কিছুক্ষণের মধ্যে তার মেয়ে অচেতন হয়ে পড়েন। প্রায় দেড় ঘণ্টা পর জ্ঞান ফিরলে সে ধর্ষণের বিষয়টি বুঝতে পারেন। এরপর গৃহকর্তার বাসায় গিয়ে গৃহকর্ত্রীকে বিষয়টি জানালে তারা তাকে বিদায় করে দেন।

পরে মেয়েটি এ ব্যাপারে তার পরিবারকে জানায়। ওইদিন রাত সাড়ে ১২টার দিকে ঢামেক হাসপাতাল নিয়ে আসেন বাবা।

এখানে কর্তব্যরত চিকিৎসক কিশোরীকে গাইনি বিভাগে ভর্তির পরামর্শ দেন। প্রাথমিক চিকিৎসা ও কিছু পরীক্ষার পর তাকে পাঠানো হবে ওসিসিতে।

বিষয়টি নিশ্চিত করে ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) মো. বাচ্চু মিয়া জানান, ফরেনসিক পরীক্ষার পর ধর্ষণের বিষয়টি নিশ্চিত হওয়া যাবে।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের