,

সেনাবাহিনীর বর্বরতার সমর্থনে মিয়ানমারে মিছিল-সমাবেশ

news-image

আন্তর্জাতিক ডেস্ক : রাখাইন রাজ্যের মুসলমান রোহিঙ্গাদের ওপর মিয়ানমার সেনাবাহিনী যে বর্বরতা চালিয়েছে তারই সমর্থনে বিশাল মিছিল ও সমাবেশ করেছে দেশটির সেনা সমর্থক ও জাতীয়তাবাদী বৌদ্ধ ভিক্ষুরা।

বার্তা সংস্থা এপির বরাত দিয়ে ডেইলি মেইল জানায়, নির্যাতনের মুখে কয়েক লাখ রোহিঙ্গা বাংলাদেশে পালিয়ে যাওয়ার পর মিয়ানমারের সেনাবাহিনীকে চারদিক থেকে সমালোচনার মুখো পড়তে হচ্ছে।

এরই মধ্যে রবিবার দেশটির সাবেক রাজধানী ইয়াঙ্গুনে এ কর্মসূচি পালন করা হলো। এতে দুই হাজারের বেশি সেনা সমর্থক, বৌদ্ধ জাতীয়তাবাদী ও ভিক্ষুরা অংশ নেয়।
মিছিল-সমাবেশে অংশ নেওয়া জাগারা নামের এক প্রবীণ বৌদ্ধ ভিক্ষু বলেন, ‘আমি আপনাদের সেনাবাহিনীকে সমর্থন করার আহ্বান জানাচ্ছি। কারণ একমাত্র সেনাবাহিনী শক্তিশালী হলেই আমাদের সার্বভৌমত্ব রক্ষা হবে। ’

খবরে বলা হয়, রাখাইন রাজ্যে সর্বশেষ সহিংসতায় গত ২৫ আগস্টের পর ৬ লাখেরও বেশি রোহিঙ্গা সীমানা পেরিয়ে বাংলাদেশে আশ্রয় নিয়েছে। মিয়ানমারের দাবি, দেশটির পুলিশি চৌকিতে হামলার জবাব দিতে এই সাঁড়াশি অভিযান চালানো হয়েছে। তবে জাতিসংঘ ও আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনগুলো মিয়ানমারের এই দাবি মানতে নারাজ। তারা এটিকে মানবতাবিরোধী এবং জাতিগত নিধন অভিযান হিসেবে অভিহিত করে আসছে।

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট