,

বছরে একটি ছবি করার সিদ্ধান্ত নিয়েছি : নুসরাত ফারিয়া

news-image

বিনোদন প্রতিবেদক : ‘চিত্রনায়িকার’ তকমাটি নুসরাত ফারিয়ার নামের আগে লেগেছে কয়েক বছর হয়ে গেছে। সেই হিসেবে ছবি মুক্তির তালিকাটা খুব বেশি না হলেও একটা ভারসাম্য রয়েছে।

এখন পর্যন্ত সেই ভারসাম্যটা রাখছেন যৌথ প্রযোজনার ছবি দিয়ে। বর্তমানে তিনি ‘ইন্সপেক্টর নটি.কে’ ছবিতে অভিনয় করছেন। এখানে তার বিপরীতে দেখা যাবে কলকাতার জিতকে। এখন পর্যন্ত ফারিয়াকে যে চরিত্রে দর্শকরা দেখে এসেছে এ ছবিতে তা থেকে একটু ভিন্নতা দেখা যাবে।

এ প্রসঙ্গে নুসরাত ফারিয়া বলেন, ‘এই ছবিতে পুলিশের চরিত্রে অভিনয় করেছি। এর আগে দর্শকরা আমাকে এমন চরিত্রে দেখেননি। তাই বলতে পারি দর্শকরা এবার নতুন আমাকে দেখবেন। ’

এই ছবিটি ছাড়া বর্তমানে অন্য কোনো ছবিতে চুক্তিবদ্ধ নেই ফারিয়া। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘বছরে একটি ছবি করার সিদ্ধান্ত নিয়েছি।

আর সেটি প্রস্তুতি নিয়ে। কারণ একটি ছবি শেষ করে সেই ছবি থেকে অন্য ছবি শুরু করার মাঝে একটা বিরতি প্রয়োজন মনে করি। তার অন্যতম কারণ প্রস্তুতি। ছবির পরিমাণ বাড়ার দিকে আমার কোনো নজর নেই। আমি চাই দর্শক আমার ছবি দেখে হাসিমুখে ঘরে ফিরবেন। পরিমাণ বাড়িয়ে লাভ কী!’

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের