,

নদ-নদীর পানি বিপৎসীমার নিচে

news-image

নিজস্ব প্রতিবেদক : দেশের বিভিন্ন নদ-নদীর ৯০টি পানি সমতল স্টেশনের পর্যবেক্ষণ অনুযায়ী ৬৮টি পয়েন্টের পানি হ্রাস ও ১৪ টির বৃদ্ধি পেয়েছে।

রবিবার সকাল ৯ টা পর্যন্ত গত ২৪ ঘন্টায় ৯০টি পানি সমতল স্টেশনের পর্যবেক্ষণ অনুযায়ী সব পয়েন্টের পানি বিপদ সীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। এছাড়া ৩টি পয়েন্টে অপরিবর্তিত রয়েছে।

নদ-নদীর পরিস্থিতি সম্পর্কে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এ কথা জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ব্রহ্মপুত্র-যমুনা নদ-নদী সমুহের পানি সমতল বৃদ্ধি পাচ্ছে।

অপরদিকে পদ্মা-গঙ্গা, সুরমা ও কুশিয়ারা নদী সমুহের পানি সমতল হ্রাস পাচ্ছে। ব্রহ্মপুত্র নদের পানি সমতল আগামী ২৪ ঘন্টায় বৃদ্ধি পাতে পারে, যা পরবর্তীতে স্থিতিশীল হয়ে যেতে পারে।

অপরদিকে যমুনা নদীর পানি সমতল বৃদ্ধি আগামী ২৪ ঘন্টায় অব্যাহত থাকতে পারে। পদ্মা-গঙ্গা, সুরমা ও কুশিয়ারা নদী সমুহের পানি সমতল হ্রাস আগামী ৭২ ঘন্টায় অব্যাহত থাকতে পারে। বাসস।

এ জাতীয় আরও খবর

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের

ভারতে মন্দিরের সামনে ট্রাকের ধাক্কায় নিহত ১২

সৌদিতে সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ২

গুমের পরিবারকে মিথ্যা মামলায় হয়রানির অভিযোগ হাবিবের

টুপটুপ রিসোর্টে আগুন: মালিককে প্রধান আসামি করে মামলা

জাতীয় পতাকার মর্যাদা রক্ষায় সৈনিকদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক