সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

বুশের বিরুদ্ধে চতুর্থ নারীর যৌন নিপীড়নের অভিযোগ

news-image

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের প্রাক্তন প্রেসিডেন্ট জর্জ এইচ ডব্লিউ বুশের বিরুদ্ধে আবারও যৌন নিপীড়নের অভিযোগ উঠেছে। এই নিয়ে চতুর্থবারের মতো তার বিরুদ্ধে এই অভিযোগ উঠলো। ওই নারীর অভিযোগ প্রাক্তন প্রেসিডেন্ট তাকে অযাচিতভাবে স্পর্শ করেছেন।

সিনেট নির্বাচনে মেইনি স্টেটে রিপাবলিকান দলের সাবেক প্রার্থী আমান্ড স্টেপলস শুক্রবার ইনস্টাগ্রামে একটি ছবি পোস্ট করেন। বুশের সঙ্গে ২০০৬ সালে তোলা ওই গ্রুপ ছবির নিচে তিনি তার অভিযোগটি লিখেছেন।

আমান্ড লিখেছেন, ‘বুশ আমার নিতম্বে চাপ দিয়েছিলেন এবং রশিকতা করে বলেছিলেন, আহ, আমি সেই প্রেসিডেন্ট নই।’

এ ব্যাপারে জানতে চাইলে বুশের মুখপাত্র জিম ম্যাকগ্রাথ এক বিবৃতিতে বলেছেন, ‘কাউকে কষ্ট দিয়ে থাকলে প্রাক্তন প্রেসিডেন্ট বিনীতভাবে ক্ষমা প্রার্থণা করেছেন।’

এতে আরো বলা হয়েছে, ‘ ৯৩ বছরের প্রেসিডেন্ট বুশ গত পাঁচ বছর ধরে হুইল চেয়ার ব্যবহার করছেন। তাই তার সঙ্গে যারা ছবি তোলে স্বাভাবিকভাবেই তাদের কোমরের নিচে তার হাত পড়ে যায়।’

এর আগে মঙ্গলবার অভিনেত্রি হিদার লিন্ড অভিযোগ করেছিলেন, ২০১৪ সালে বুশ ছবি তোলার সময় তার দেহে অযাচিতভাবে স্পর্শ করেছেন। বুধবার অভিনেত্রী জরডানা গ্রলনিকও একই ধরণের অভিযোগ করেছিলেন।

এ জাতীয় আরও খবর

আমড়া খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?

কাহানি থ্রি-তে বিদ্যা বালান নয়, মূল চরিত্রে ইয়ামি গৌতম

২০২৬-২৭ অর্থবছর: রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে : আইনমন্ত্রী

যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

কলকাতার ‘পাখি’ এবার ঢাকাই সিনেমার ‘চামেলি’

সৌদিতে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও

সাত মাসের মেয়েকে হত্যার মামলায় বাবার ৩ দিনের রিমান্ড

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

রেমিট্যান্সে বড় গতি, ২৫ দিনে এলো ২৮ হাজার কোটি টাকা