,

খাওয়ার শুরুটা হোক তেতো দিয়ে

news-image

স্বাস্থ্য ডেস্ক : খাওয়ার শুরুতে তেতো স্বাদের সবজি বা শাক রাখুন। উচ্ছে ভাজা হোক বা নিম পাতা হোক, শুরুটা এসব দিয়ে হলে পরের মশলাদার খাবার দ্রুত হজমে সাহায্য করে তা। রক্তে গ্লুকোজের মাত্রাও কমায়।

খাওয়ার শুরুতে তেতো স্বাদের খাবার রাখার রীতি বহু প্রাচীন। এতে শরীর সুস্থ ও নীরোগ থাকে। আধুনিক লাইফস্টাইল ও খাদ্যাভ্যাস সেই প্রথা প্রায় নেই বললেই চলে।তবে চিকিৎসকদের পরামর্শ- সুস্থ থাকতে হলো ফিরতে হবে প্রাচীন নিয়মে।

তাই খাবারের শুরুটা হোক তেতো জাতীয় সবজি বা শাক দিয়ে। সেটা উচ্ছে সেদ্ধ হলে ভালো। আর সকালে খালি পেটে একগ্লাস চিরতার পানি খেয়ে দিন শুরু করলে তো সেটা অসাধারণ ফল বয়ে আনবে।

যে কারণে খাওয়ার শুরুতে তেতো
তেতো পাকস্থলিতে গ্যাস্ট্রিক অ্যাসিড নিঃসরণ বাড়াতে সাহায্য করে। ফলে, খাবার পরিপাকে সুবিধা হয়। তেতোর পর ডাল, তরকারি, মাছ, মাংস- অর্থাৎ ক্রমশ মশলাদার খাবার খাওয়া হয়। তেতো খাবারের মধ্যে যে রাসায়নিক থাকে, তা রক্তে গ্লুকোজের মাত্রা কমাতে সাহায্য করে। চিকিৎসকদের দাবি, নিয়মিত নিম বা উচ্ছে খেলে শরীর নীরোগ থাকে।

ডায়াবেটিস ঠেকায় নিমপাতা। জন্ডিসেও নিমপাতা কার্যকরী। এটি কৃমি ও উকুননাশক। ত্বকের সুরক্ষায় নিমপাতার গুণ অতুলনীয়। চিকিৎসকদের মতে, নিয়মিত নিমপাতা খেলে আলসার ও ম্যালেরিয়া প্রতিরোধ করা সম্ভব। এছাড়া নিমপাতা চোখ ভালো রাখে।

করলায় রয়েছে কার্বোহাইড্রেট, প্রোটিন, খাদ্যআঁশ, নিয়াসিন, ভিটামিন এ, সি, সোডিয়াম, পটাসিয়াম, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম। ফলে ডায়াবেটিস, গ্যাস, কোষ্ঠকাঠিন্য ও জন্ডিসের মহৌষধ হচ্ছে উচ্ছে বা করলা। এ সবজি শরীরে ভালো কোলেস্টেরল বাড়ায় ও ব্লাড প্রেশার নিয়ন্ত্রণে রাখে। হার্ট অ্যাটাকের ঝুঁকিও কমায়। তাই খাওয়ার শুরুটা হোক উচ্ছে বা করলা দিয়ে। সূত্র: জিনিউজ।

এ জাতীয় আরও খবর

নবীনগরে গাড়ির ধাক্কায় বেকারি লাইনম্যান তামিম নিহত

পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি

যেভাবে সময় কাটছে বুবলীর

তপ্তদহনে পুড়ছে মানুষ, কমছে কর্মঘণ্টা, ক্ষয়ে যাচ্ছে জিডিপি

২২ দিনে রেমিট্যান্স এলো ২৬ হাজার ৪২০ কোটি টাকা

অ্যাভোকাডো খাওয়া যে কারণে উপকারী

পাড্ডিক্যালের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে ভারত

নতুন রূপে আসছে শাকিবের ‘অপারেশন অগ্নিপথ’

বাংলাদেশের ভুতুড়ে ব্যাটিংয়ে ম্যাকাইয়ে রেকর্ডের ছড়াছড়ি

ডেঙ্গুতে ৫ মৃত্যু, হাসপাতালে ৮৩৯

নবীনগরে ‘হোপ’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভা

রোহিঙ্গাদের মানবাধিকার রক্ষায় মিয়ানমারকে অবশ্যই কার্যকর পদক্ষেপ নিতে হবে