,

টাইফুনের তাণ্ডবে বিপর্যস্ত জাপানের জনজীবন

news-image

আন্তর্জাতিক ডেস্ক : টাইফুনের তাণ্ডবে বিপর্যস্ত জাপানের ওকিনাওয়া দ্বীপপুঞ্জ। ইতিমধ্যেই মেঘভাঙা বৃষ্টিতে পুরোপুরি স্তব্ধ ওকিনাওয়া দ্বীপপুঞ্জের জনজীবন।

টাইফুন আছড়ে পড়ার আগেই স্থানীয় প্রশাসনের তরফে ঝড় ও ভূমিধসের সতর্কতা জারি করা হয়েছিল।
জানা গিয়েছে, টাইফুন ল্যানের আঘাতে পাঁচজনের মৃত্যু, একজন নিখোঁজ ও অনেকে আহত হয়েছেন।

এদিকে এক সপ্তাহেরও কম সময়ের মধ্যে নতুন করে টাইফুনের তাণ্ডবে স্থানীয়দের মনে রীতিমত আতঙ্ক গ্রাস করছে।

জাপানের আবহাওয়া দপ্তর সূত্রে জানা গেছে, স্থানীয় সময় শনিবার মধ্যরাতে ঝড়টি ওকিনাওয়ার দ্বীপপুঞ্জ অতিক্রম করে। এর আগে বেলা ১১টার দিকে ঝড়টির অবস্থান ছিল ওকিনাওয়ার রাজধানী নাহা’র ৬০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে। ঘণ্টায় সর্বোচ্চ ১৬২ কিলোমিটার বেগে এটি অগ্রসর হচ্ছে।

আরো জানা গেছে, আজ রবিবার সকাল পর্যন্ত এই ঝড়ের দাপট চলবে।

জাপানের সরকারি সম্প্রচার কেন্দ্র এনএইচকে জানায়, এতে ওকিনাওয়ার পরিস্থিতির দিকে নজর রাখছে সে দেশের সরকার।

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট