সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

সুন্দরীদের সঙ্গে একই মঞ্চে জেসিয়া

news-image

বিনোদন ডেস্ক : এরই মধ্যে শুরু হয়ে গেছে ‘মিস ওয়ার্ল্ড’ প্রতিযোগিতার নানা ইভেন্ট। অন্য প্রতিযোগীদের সঙ্গে মঞ্চে ডাকা হলো বাংলাদেশের জেসিয়া ইসলামকে। মঞ্চে তাঁকে স্বাগত জানান বিশ্বসুন্দরী স্টেফানি দেল ভালে। অন্যান্য প্রতিযোগীর মতো লালগালিচায় তাঁকেও পরিচয় করে দেওয়া হয়। এখানে নিজের পরিচয় দিয়ে ক্যাটওয়াক করেছেন জেসিয়া। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ৭০০ প্রভাবশালী ব্যবসায়ী নেতা ও চীনের সরকারি কর্মকর্তারা।

সুন্দরীদের সঙ্গে জেসিয়া ইসলামের সেলফি

গত বৃহস্পতিবার সন্ধ্যায় চীনের শেনজেন শহরে অনুষ্ঠিত হলো নিলাম অনুষ্ঠান। প্রতিযোগিতায় অংশ নেওয়া প্রত্যেক প্রতিযোগী নিলামের জন্য নিজ নিজ দেশের একটি করে উপহার সঙ্গে নিয়ে যান। এই নিলাম থেকে দেড় লাখ পাউন্ড পাওয়া গেছে। এই অর্থ মাদার ওয়ার্কসের তহবিলে দান করা হয়। চীনের বিভিন্ন প্রান্তে মায়েদের সহায়তা করছে এই বেসরকারি সংস্থা।

অনুষ্ঠানে স্টেফানি দেল ভালের নেতৃত্বে মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতার এবারের প্রতিযোগীরা সম্মিলিত কণ্ঠে গেয়েছেন মিস ওয়ার্ল্ডের থিম সং ‘লাইট দ্য প্যাশন, শেয়ার দ্য ড্রিম’।

সুন্দরীদের সঙ্গে জেসিয়া ইসলামের সেলফি

এদিকে চীনে কর্মব্যস্ত দিন অতিবাহিত করছেন জেসিয়া। জানা গেছে, গত শুক্রবার সকালে গুয়াংজু থেকে হংজো শহরে যান প্রতিযোগীরা। এই শহরে ওয়েন্সলি সিল্ক কালচারাল মিউজিয়াম ঘুরে দেখেন সবাই। এখানে প্রত্যেককে সিল্কের তৈরি স্কার্ফ উপহার দেওয়া হয়।

এ জাতীয় আরও খবর

আমড়া খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?

কাহানি থ্রি-তে বিদ্যা বালান নয়, মূল চরিত্রে ইয়ামি গৌতম

২০২৬-২৭ অর্থবছর: রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে : আইনমন্ত্রী

যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

কলকাতার ‘পাখি’ এবার ঢাকাই সিনেমার ‘চামেলি’

সৌদিতে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও

সাত মাসের মেয়েকে হত্যার মামলায় বাবার ৩ দিনের রিমান্ড

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

রেমিট্যান্সে বড় গতি, ২৫ দিনে এলো ২৮ হাজার কোটি টাকা