,

নেপালে যাত্রীবাহী বাস দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ৩১

news-image

নেপালে যাত্রীবাহী একটি বাস সড়ক থেকে পিছলে নদীতে পড়ার ঘটনায় মৃত্যুর সংখ্যা বেড়ে ৩১ জনে দাঁড়িয়েছে।

নেপালের রাজধানী কাঠমাণ্ডু থেকে দক্ষিণের সমভূমিতে যাওয়ার প্রধান সড়ক পৃথভি হাইওয়েতে শনিবার এ দুর্ঘটনা ঘটে। বাসটি শুক্রবার রাতে রাজবিরাজ শহর থেকে রওয়ানা হয়েছিল বলে জানায় বার্তা সংস্থা রয়টার্স।

এ ঘটনায় আরও ১৬ জনকে আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে বলে জানায় স্থানীয় কর্মকর্তারা।

বিবিসি জানিয়েছে, আহতরা বাসের জানালা দিয়ে লাফিয়ে পড়ে নিজের প্রাণ বাঁচিয়েছেন।

হিন্দু পুণ্যার্থী বোঝাই বাসটির অন্তত ১৩ যাত্রী এখনও নিখোঁজ আছেন বলে জানিয়েছে পুলিশ।

ঘটনাস্থল থেকে সরকারি কর্মকর্তা রাম মনি মিশ্রা রয়টার্সকে বলেন, ‘আমরা এখন পর্যন্ত ৩১টি মৃতদেহ উদ্ধার করেছি। তল্লাশি অভিযান চলছে। বাসটি নদীর গভীরে তলিয়ে যাওয়ায় আর কাউকে জীবিত উদ্ধারের সম্ভাবনা খুবই কম।’

নদীতে পড়ে যাওয়ার কয়েকঘণ্টা পর উদ্ধারকর্মীরা বাসটি খুঁজে পায়। ক্রেনের সাহায্যে নদীর তলদেশ থেকে সেটি টেনে তোলার চেষ্টা চলছে বলেন জানান ওই কর্মকর্তা।

সূত্র : বিবিসি এবং রয়টার্স

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট