সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

‘খালেদা জিয়া কেন বিমান বা হেলিকপ্টারে গেলেন না’

news-image

মৌলভীবাজার প্রতিনিধি : বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া রোহিঙ্গাদের দেখতে কক্সবাজারে যাচ্ছেন। আজ শনিবার সকালে সড়ক যোগে তিনি কক্সবাজারের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন। তবে খালেদা কেন বিমান বা হেলিকপ্টারে গেলন না এমন প্রশ্ন তুলেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

শনিবার দুপুরে মৌলভীবাজার কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে আওয়ামী লীগের জেলা ত্রি-বার্ষিক সম্মেলনের উদ্বোধন অনুষ্ঠানে এমন প্রশ্ন করেন তিনি। তিনি বলেন, দেশের মানুষ বেগম খালেদা জিয়ার ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছে। রোহিঙ্গাদের নিয়ে উনি মানবতা দেখাচ্ছেন না, রাজনীতি করছেন। কক্সবাজার যাওয়া শত গাড়ির তেলের টাকা দিয়ে রোহিঙ্গাদের সাহায্য করা যেত। তিনি কেন বিমান বা হেলিকপ্টারে গেলেন না?

সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ, সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, সাংগঠনিক সম্পাদক মিছবাহ উদ্দিন সিরাজ, সদস্য বদর উদ্দিন আহমদ কামরান ও সদস্য অধ্যাপক মো. রফিকুর রহমান।

জেলা আওয়ামী লীগের বর্তমান সভাপতি উপাধ্যক্ষ মো. আব্দুস শহীদ এমপি এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নেছার আহমদের সঞ্চালনায় অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন- জাতীয় সংসদের হুইপ শাহাব উদ্দিন, মৌলভীবাজার-৩ আসনের সাংসদ সৈয়দা সায়রা মহসীন, মৌলভীবাজার-২ আসনের সাংসদ আব্দুল মতিন, মৌলভীবাজার জেলা পরিষদের চেয়ারম্যান আজিজুর রহমান প্রমুখ।

এ জাতীয় আরও খবর

আমড়া খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?

কাহানি থ্রি-তে বিদ্যা বালান নয়, মূল চরিত্রে ইয়ামি গৌতম

২০২৬-২৭ অর্থবছর: রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে : আইনমন্ত্রী

যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

কলকাতার ‘পাখি’ এবার ঢাকাই সিনেমার ‘চামেলি’

সৌদিতে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও

সাত মাসের মেয়েকে হত্যার মামলায় বাবার ৩ দিনের রিমান্ড

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

রেমিট্যান্সে বড় গতি, ২৫ দিনে এলো ২৮ হাজার কোটি টাকা