,

কক্সবাজারে বাংলাদেশি যুবককে হত্যা করলো এক রোহিঙ্গা

news-image

 

নিজস্ব প্রতিবেদক : কক্সবাজারের রামু উপজেলার খুনিয়াপালংয়ে রোহিঙ্গা যুবকের দায়ের কোপে আব্দুল জব্বার (৩৫) নামে এক বাংলাদেশি নিহত হয়েছেন। শুক্রবার গভীর রাতে খুনিয়াপালং ইউনিয়নের এলাকায় এঘটনা ঘটে।

নিহত আব্দুল জব্বার ওই এলাকার বশীর ফকিরের ছেলে।
খুনিয়াপালং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মাবুদ জানান, হেডম্যান পাড়ার শামসুল আলমের স্ত্রী রোহিঙ্গা দিলারা বেগমের দূর সম্পর্কের ভাইয়ের ছেলে জিয়াবুল হক। আর দিলারার সাথে নিহত আব্দুল জব্বারের পরকীয়ার সম্পর্ক ছিল। মঙ্গলবার রাতে আব্দুল জব্বারের সাথে গোপনে কথা বলছিল দিলারা। এটা দেখে ক্ষিপ্ত হয়ে আব্দুল জব্বারকে ধারালো দা দিয়ে কুপিয়ে আহত করে জিয়াবুল। তাৎক্ষণিকভাবে উদ্ধার করে জব্বারকে কক্সবাজার সদর হাসপাতাল ও পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে জব্বার মারাযায়। জব্বারের হামলার পর পালিয়ে যাওয়ার সময় রোহিঙ্গা যুবক জিয়াবুলকে আটক করে রামু থানায় সোপর্দ করেছে স্থানীয়রা।

বিষয়টি নিশ্চিত করে রামু থানার উপ-পরিদর্শক ছানা উল্লাহ জানান, আটক জিয়াবুল হক মিয়ানমারের ফকিরা বাজার এলাকার মীর আহমদের ছেলে। গত দুই মাস আগে তারা বাংলাদেশে পালিয়ে আসে।

তখন থেকে দূর সম্পর্কের ফুফু দিলারার বাসায় ছিল জিয়াবুল। নিহত জব্বারের লাশ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে রাখা হয়েছে।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের