,

ত্রিশ নারীকে এইচআইভি আক্রান্ত করানোয় ইতালীয় ব্যক্তির ২৪ বছরের জেল

news-image
অন্তত ৩০ জন নারীকে এইচআইভি ভাইরাসে আক্রান্ত করানোয় এক ইতালিয়ান হিসাবরক্ষককে ২৪ বছরের জেল দিয়েছে দেশটির আদালত। ভ্যালেনটিনো তাল্লুতো নামের ওই ব্যক্তি স্বীকার করেছেন, ২০০৬ সালেই নিজের শরীরে এইচআইভি ভাইরাসের প্রত্যক্ষ উপস্থিতি জানা সত্ত্বেও তিনি স্বেচ্ছায় কমপক্ষে ৫৩ জন নারীর সঙ্গে মিলিত হন।
ব্রিটিশ বার্তা সংস্থা- বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন ডেটিং সাইটে ‘হার্টি স্টাইল’ ছদ্মনামে ওই ব্যক্তি তার শিকারদের খুঁজে বের করতেন। এর মধ্যে, তার দ্বারা মরণঘাতী ভাইরাস এইচআইভি’তে আক্রান্ত হওয়া সবচেয়ে কমবয়সী নারীর বয়স ১৪ বলে জানা গেছে।
শুক্রবার ইতালির এক আদালতে ৩৩ বছরের ওই ব্যক্তিকে ২৪ বছরের কারাদণ্ড দেয়া হয়। তবে ভ্যালেনটিন‘র আইনজীবীর দাবি, তার মক্কেলের এই কাজ ‘অবিশ্বাস্য, কিন্তু ইচ্ছাকৃত নয়’। এএফপি তাদের এক রিপোর্টে বলছে, ওই ব্যক্তি নারীদের সঙ্গে মিলিত হওয়ার সময় তাদের সঙ্গে প্রতারণার আশ্রয় নিয়েছিলো। এমনকি, নারীরা সেসময় তাকে কনডম ব্যবহার করতে বলায়- সে এলার্জী’র অজুহাত দিয়ে এবং সম্প্রতি এইচআইভি টেস্ট করানো হয়েছে, এই মর্মে প্রতিশ্রুতি দিয়ে তাদের সঙ্গে সঙ্গমে লিপ্ত হতো। অবশেষে আদালতে সবই স্বীকার করে সে। উল্লেখ্য, এইচআইভিতে আক্রান্ত হয়ে ভ্যালেনটিনোকে চার বছর বয়সে রেখে মারা যায় তার মাদকাসক্ত মা। বিবিসি।

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট