,

নতুন অতিথির নাম জানালেন রোনালদো

news-image

 

স্পোর্টস ডেস্ক : রোনালদো পরিবার দিন দিন বড় হয়ে উঠছে। সবকিছু ঠিকঠাকভাবে চললে আগামী নভেম্বরেই নিজের চতুর্থ সন্তানকে স্বাগত জানাবেন ক্রিস্টিয়ানো রোনালদো। অধীর আগ্রহ নিয়ে সেই দিনের অপেক্ষায় রোনালদো ও তাঁর বান্ধবী জর্জিনা রদ্রিগেজ। সে জন্যই হয়তো ভূমিষ্ঠ হওয়ার আগেই সন্তানের নাম জানিয়ে দিল এ জুটি।

নিজেদের আনন্দ সবার সঙ্গে ভাগাভাগি করতে সামাজিক যোগাযোগমাধ্যমের সহযোগিতা নিয়েছেন রোনালদো। ইনস্টাগ্রামের লাইভ ভিডিওতে এসে জানিয়েছেন, তাঁদের কন্যার নাম রাখছেন এলেনা মার্টিনা। নামটা যে দুজনের পছন্দেই নেওয়া হয়েছে, সেটা জানাতে ভোলেননি রোনালদো, ‘আমি প্রথম অংশটা বেছে নিয়েছি আর জিও দ্বিতীয় অংশ।’

রোনালদোর এমন আগাম উচ্ছ্বাস একটু বিস্ময়কর। তাঁর প্রথম সন্তানের জন্ম রহস্যাবৃত ছিল অনেক দিন। সাত বছরের ক্রিস্টিয়ানো জুনিয়রের পর রোনালদো কদিন আগেই আবার বাবা হয়েছেন। গত জুনে যমজ সন্তানের জন্মের পরই তাদের ব্যাপারে জেনেছে সবাই। মাতেও (ছেলে) ও ইভার (মেয়ে) খবরটা জন্মের এক সপ্তাহের মাথায় সামাজিক যোগাযোগমাধ্যমে নিশ্চিত করেছিলেন রোনালদো। তবে এলেনার ক্ষেত্রে অত দিন অপেক্ষা করালেন না রোনালদো। সূত্র: গোল।

এমডি/মানিক

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের