,

অক্সফোর্ড অভিধানে যোগ হলো ‘আব্বা’ ‘দিদি’

news-image

আন্তর্জাতিক ডেস্ক :কয়েকটি বাংলা শব্দকে ‘আপন’ করে নিয়েছে অক্সফোর্ড অভিধান। এগুলো হলো ‘আচ্ছা’, ‘দিদি’ ও ‘আব্বা’। এখন পর্যন্ত ৯০০টি ভারতীয় শব্দ জায়গা পেয়েছে অক্সফোর্ড শব্দকোষে।

শুধু আব্বা, দিদি বা আচ্ছা নয়, বেশকিছু ভারতীয় খাবারের নামও স্থান পেয়েছে সেখানে। তার মধ্যে অন্যতম ‘গোস্ত’, ‘গুলাব জামুন’, ‘কিমা’, ‘মির্চ মসালা’। সম্পর্কের দিক থেকে জায়গা পেয়েছে, আব্বা, আন্না, চাচা ও দিদি-র মতো শব্দ।

হাল আমলে কোনো বিশেষ কারণে দুনিয়াজুড়ে জনপ্রিয়তা পেয়েছে কিংবা পৃথিবীর জনসংখ্যার একটা বড় অংশের জীবনযাপনে মিশে গেছে—সাধারণত এমন শব্দকে নিয়মিতভাবে অক্সফোর্ড অভিধানে অন্তর্ভুক্ত করা হয়।

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুক, হোয়াটসঅ্যাপে একে অপরের সাথে চ্যাট করার সময় সংক্ষিপ্ত শব্দ ব্যবহার করা হয়। এতে করে ভাষা বাংলা, হিন্দি, ইংরেজি বা একাধিক প্রাদেশিক ভাষাতে নতুন নতুন শব্দের উদ্ভব হচ্ছে।

কোনো শব্দের তো এমন প্রতিলিপি তৈরি হয়েছে, যে হঠাৎ করে বুঝতে আপনার রীতিমতো হেঁচকি তুলতে হয়। এমনই ‘ট্রেন্ডিং’ শব্দ ভান্ডারের মাঝে এবার নতুন করে ৭০টি ভারতীয় শব্দকে অক্সফোর্ড অভিধান অন্তর্ভুক্ত করবে জানিয়েছে কর্তৃপক্ষ। সূত্র: জিনিউজ, আনন্দবাজার

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট