সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

টি-টোয়েন্টিতে শীর্ষে ওঠার সুযোগ পাকিস্তানের

news-image

ওয়ানডে সিরিজে শ্রীলঙ্কাকে হোয়াইটওয়াশ করার পর এবার টি-টোয়েন্টি সিরিজও নিজেদের করে নিয়েছে পাকিস্তান। সিরিজ নির্ধারণী ম্যাচে শ্রীলঙ্কাকে দ্বিতীয় ম্যাচে ২ উইকেট হারিয়ে সিরিজ নিশ্চিত করে পাকিস্তান ক্রিকেটাররা।

এদিকে, তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজে ৩-০ ব্যবধানে জিততে পারলে র‌্যাঙ্কিংয়ের শীর্ষে ওঠার হাতছানি রয়েছে পাকিস্তানের সামনে। সেই লক্ষ্যে ভালোভাবেই এগিয়ে যাচ্ছে দলটি। তিন ম্যাচ সিরিজের প্রথম ম্যাচে ৬ উইকেটে জয় পায় দলটি।

পাকিস্তানের লাহোরে অনুষ্ঠিত হবে সিরিজের শেষ টি-টোয়েন্টি ম্যাচটি। ঘরের মাঠে শেষ ম্যাচ জিতলেই নিউজিল্যান্ডকে টপকে শীর্ষে ওঠে যাবে সরফরাজ বাহিনী।

শ্রীলঙ্কা প্রথম ম্যাচে হারের পর সিরিজে টিকে থাকতে জয়ের কোন বিকল্প ছিল না। সেই লক্ষ্যে টস হেরে ব্যাট করতে নেমে দিলশান মুনাবিরাকে সঙ্গে নিয়ে দলকে দুর্দান্ত সূচনা এনে দেন দানুশকা গুনাথিলাকা। তবে রান আউটের ফাদে পড়ে ব্যক্তিগত ১৯ রান করে মুনাবিরা বিদায় নিলে সাদিরা সামারাবিক্রমাকে নিয়ে দলের হাল ধরে গুনাথিলাকা। তুলে নেন নিজের অর্ধশত।

শ্রীলঙ্কা দল মাত্র এক রানের ব্যবধানে সামারাবিক্রমা (৩২) ও গুনাথিলাকা (৫১) বিদায় নিলে খেই হারিয়ে ফেলে। শুরু হয় ফাহিম আশরাফ শো। পর পর তিন বলে ধানুস সানাকা, উডনা, মাহেলা উধাওয়াত্তেকে সাজঘরে ফিরিয়ে হ্যাটট্রিক করেন আশরাফ। এতেই পাকিস্তানের ক্রিকেট ইতিহাসে নতুন এক মাইলফলক স্পর্শ করলেন এই তারকা। টি-টোয়েন্টিতে দেশটির প্রথম বোলার হিসেবে হ্যাটট্রিক গড়ার অবিস্বরণীয় কীর্তি গড়লেন। শেষ দিকে তার ঝড়ে শ্রীলঙ্কার ইনিংস শেষ হয় ১২৪ রানে।

জবাবে ব্যাট করতে নেমে নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে পাকিস্তান। দলীয় ১১৩ রানে আট উইকেট পড়ে গেলে তাদের চোখ রাঙাচ্ছিল পরাজয়। কিন্তু শেষ পর্যন্ত শাদাব খানের অপরাজিত ১৬ রানের সৌজন্যেই জয় নিয়ে মাঠ ছাড়ে পাকিস্তান।

এ জাতীয় আরও খবর

আমড়া খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?

কাহানি থ্রি-তে বিদ্যা বালান নয়, মূল চরিত্রে ইয়ামি গৌতম

২০২৬-২৭ অর্থবছর: রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে : আইনমন্ত্রী

যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

কলকাতার ‘পাখি’ এবার ঢাকাই সিনেমার ‘চামেলি’

সৌদিতে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও

সাত মাসের মেয়েকে হত্যার মামলায় বাবার ৩ দিনের রিমান্ড

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

রেমিট্যান্সে বড় গতি, ২৫ দিনে এলো ২৮ হাজার কোটি টাকা