,

কাতালান সংসদ ভেঙে নির্বাচনের ঘোষণা স্পেনের প্রধানমন্ত্রীর

news-image

কাতালোনিয়ার স্বাধীনতা ঘোষণার প্রেক্ষাপটে কাতালান রাজ্য সংসদ ভেঙে দিয়েছেন স্পেনের প্রধানমন্ত্রী মারিয়ানো রাহয়। তিনি সেখানে আঞ্চলিক নির্বাচন আহ্বান করেছেন।

আগামী ২১ ডিসেম্বর এই নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। সংসদ ভেঙে দেওয়ার ঘোষণাকালে রাহয় কাতালান পুলিশ প্রধানকেও বরখাস্ত করেন।

বিবিসির খবরে বলা হয়েছে, শুক্রবার কাতালোনিয়ার স্বাধীনতা ঘোষণা করার প্রেক্ষাপটে এমন সিদ্ধান্ত নেয় কেন্দ্রীয় সরকার।

প্রধানমন্ত্রী মারিয়ানো রাহয় বলেন, এ অঞ্চলের স্বাভাবিক অবস্থা পুনরুদ্ধারের জন্য কাতালোনিয়ার ওপর প্রত্যক্ষ শাসন অব্যাহত রাখা প্রয়োজন ছিল। তিনি কাতালান নেতা কার্লোস পুজেমন এবং তার মন্ত্রিসভার ওপরও খড়গহস্ত হয়েছেন।

এরআগে কাতালান সংসদ একতরফাভাবে স্বাধীনতা ঘোষণার পক্ষে ভোট দেয়। এতে সংসদের ১৪০ জনের মধ্যে ৭০ জন স্বাধীনতার পক্ষে ভোট দেন।

স্প্যানিশ সিনেট কাতালোনিয়ার স্বায়ত্তশাসন স্থগিত করার জন্য রাহয় সরকারের হাতে সাংবিধানিক ক্ষমতা প্রদান করেছে এবং মন্ত্রিসভার বৈঠক শেষে রাহয় এ ঘোষণা দেন। এ ঘটনাকে ‘দুঃখজনক’ উল্লেখ করে তিনি বলেন, ‘আমরা এমন কিছু হোক, সেটা কখনোই চাইনি।’ সেই সঙ্গে তিনি ‘অবাধ, সুষ্ঠু ও আইনি’ নির্বাচন অনুষ্ঠানে প্রতিশ্রুতিবদ্ধ বলে জানান।

কাতালান সংসদ স্বাধীনতা ঘোষণা করার পক্ষে ভোট দেওয়ার পর হাজার হাজার মানুষ রাস্তায় রাস্তায় নেমে আসেন। তারা বলেন যে, এই পদক্ষেপের মানে হচ্ছে তারা আর স্পেনের অধীনে নেই। কিন্তু স্পেনের সাংবিধানিক আদালত এটি অবৈধ ঘোষণা করতে পারে, যখন ইউরোপীয় ইউনিয়ন, মার্কিন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, জার্মানি এবং ফ্রান্সের মতো দেশগুলো স্পেনের ঐক্যে সমর্থন করে।

গত অক্টোবরের ১ তারিখে অনুষ্ঠিত গণভোটে ৯০ শতাংশেরও বেশি মানুষ রাজ্যটির স্বাধীনতার পক্ষে গণভোট দেয়। এরপর থেকেই সেখানে স্বাধীনতা ঘোষিত হলে কেন্দ্রের শাসন জারির হুমকি দিয়ে আসছিল স্পেন সরকার।

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট