,

পাকিস্তানের ক্রিকেট ইতিহাসে নতুন নাম ফাহিম আশরাফ

news-image

স্পোর্টস ডেস্ক :পাকিস্তানের ক্রিকেট ইতিহাসে নতুন এক মাইলফলক স্পর্শ করেছেন ফাহিম আশরাফ। টি-টোয়েন্টিতে পাকিস্তানের প্রথম বোলার হিসেবে হ্যাটট্রিক গড়ার অবিস্বরণীয় কীর্তি গড়েন তিনি। শুক্রবার শ্রীলংকার বিপক্ষে ম্যাচের ১৯তম ওভারে টানা তিন বলে প্রতিপক্ষের তিন উইকেট লাভ করেন তিনি।

 

সেইসঙ্গে ম্যাচটাও নিজেদের করে নেয় পাকিস্তান। এক বল আগেই তারা দুই উইকেটে হারায় শ্রীলংকাকে। শুধু তাই নয়, তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ ইতোমধ্যেই ২-০ ব্যবধানে নিজেদের করে নেয় সরফরাজ আহমেদের দল।

 

অথচ শুরুটা দুর্দান্তভাবেই করেছিল শ্রীলংকা। দলীয় ৪৩ রানে প্রথম ও ১০৬ রানে দ্বিতীয় উইকেটের পতন ঘটে তাদের। তবে উইকেট ধরে রাখলেও ওভার প্রতি যেভাবে রান তোলা প্রয়োজন সেটা তারা করতে পারেনি। নয় উইকেট হাতে রেখেও তাদের রান যখন ১০৬, ততখনে শেষ হয়ে গেছে ১৬.১ ওভার। এসময় গুনথালিকা ৫১ রান করতে বল খরচ করেন ৪৮টি। ২১ বলে ৩১ রান করেন সামারা উইকরামা।

 

এরপর চলে উইকেটের মিছিল। পরিস্থিতির দাবী মেটাতে গিয় একের পর এক আউটের চাকায় পিষ্ট হতে থাকে লঙ্কান ব্যাটসম্যানরা। প্রথম চার ব্যাটসম্যানের তিনটিই ছিল রান আউট। দিলশান মুনাবিরা, সামারা উইকরামা, সেক্কুগে প্রসন্ন, তিনজনই আউট হন রান আউটের ফাঁদে পড়ে।

 

এরপর চলে ফাহিম আশরাফের শো। একে একে বিদায় নেন ধানুস সানাকা, উডনা, মাহেলা উধাওয়াত্তে। তিনজনকে পর পর তিন বলে আউট করে হ্যাটট্রিক করেন আশরাফ। এছাড়া হাসান আলী দু’টি ও হাফিজ নেন এক উইকেট।
মাত্র ১২৫ রানের সহজ জয়ের লক্ষ্যে ব্যাট করতে নেমে পাকিস্তানও খেই হারিয়ে ফেলে। ১১৩ রানে মূল্যবান আট উইকেট পড়ে গেল তাদের চোখ রাঙাচ্ছিল পরাজয়। কিন্তু শেষ পর্যন্ত শাদাব খানের অপরাজিত ১৬ রানের সৌজন্যেই জয় নিয়ে মাঠ ছাড়ে পাকিস্তান।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের