,

হাসপাতালে ভর্তি সোনিয়া গান্ধী

news-image

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের বিরোধী দল কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। হিমাচল প্রদেশের শিমলায় অসুস্থ হয়ে পড়লে তাকে এয়ার অ্যাম্বুলেন্সে করে দিল্লি নিয়ে আসা হয়। দিল্লির গঙ্গারাম হাসপাতালে ভর্তি আছেন তিনি। খবর এনডিটিভি ও হিন্দুস্তান টাইমসের।

হাসপাতালের চেয়ারম্যান ডি এস রানা জানান, শুক্রবার বিকেল ৫টার দিকে সোনিয়াকে হাসপাতালে আনা হয়। তিনি পেটের পীড়ায় ভুগছেন। পর্যবেক্ষণে রাখার জন্যই হাসপাতালে ভর্তি করে নেয়া হয়েছে।

শিমলায় একটি বাড়ি আছে সোনিয়ার। সেখানে বেড়াতে গিয়ে শুক্রবার পেটের পীড়া শুরু হয় তার। এরপর তাকে দিল্লি পাঠানো হয়।

এদিকে কংগ্রেস সভানেত্রীর হাসপাতালে ভর্তির খবর ছড়াতেই দলের নেতারা উদ্বিগ্ন হয়ে পড়েন।

মায়ের অসুস্থতার কথা জানিয়ে টুইট করেছেন রাহুল গান্ধী। তিনি লিখেছেন, ‘মা শিমলাতে ছিলেন। পেটের গণ্ডগোল হওয়ায় মাকে ফিরিয়ে এনেছি। চিন্তার কারণ নেই। মা এখন অনেক ভালো আছেন।’

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট