,

‘ঢাকায় সেনা কর্মকর্তাদের গোপন বৈঠকের খবর অনুমানমূলক’

news-image

আন্তর্জাতিক ডেস্ক :গত ২১ অক্টোবর ঢাকায় সাবেক ও বর্তমান সেনা কর্মকর্তাদের গোপন বৈঠক নিয়ে ভারতের ইংরেজি দৈনিক টেলিগ্রাফে প্রকাশিত প্রতিবেদনটি অনুমানমূলক বলে বর্ণনা করেছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়।

শুক্রবার দিল্লিতে পররাষ্ট্রমন্ত্রণালয়ের সাপ্তাহিক সাংবাদিক সম্মেলনে মন্ত্রণালয়ের মুখপাত্র রবীশ কুমার এক সাংবাদিকের করা প্রশ্নের উত্তরে জানান ‘আমার মনে হয়, আপনি যে প্রতিবেদনটি দেখেছেন-সেটি অনুমানমূলক এবং ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের তরফ থেকে আমরা এই বিষয়ে কোন বিশ্বাসযোগ্যতা দিতে পারছি না।’

গত বুধবার ইংরেজি দৈনিক ‘দ্য টেলিগ্রাফ’ তাদের প্রতিবেদনে ভারত ও বাংলাদেশি সূত্রের বরাত দিয়ে জানায় ‘ঢাকার মহাখালীতে অবসরপ্রাপ্ত এক লেফটেন্যান্ট জেনারেলের বাসায় গত ২১ অক্টোবর বৈঠকে বসেন ২০ জন সাবেক ও বর্তমান সেনা কর্মকর্তা।’

সাবেক একজন সেনাপ্রধানের উপস্থিতিতে ওই বৈঠকে ‘স্পর্শকাতর বিষয়ে’ আলোচনা হয় বলেও ওই প্রতিবেদনে লেখা হয় যদিও বৈঠকের বিষয়টি ফাঁস হয়ে গেলে ‘তাদের পরিকল্পনা অঙ্কুরেই নষ্ট’ করে দেওয়া হয়।

ঢাকার একটি সূত্রের বরাত দিয়ে টেলিগ্রাফের প্রতিবেদনে বলা হয় ‘ওই বৈঠকে অংশগ্রহণকারী সেনা কর্মকর্তাদের ‘চিহ্নিত করে’ তাদের ‘সরানোর প্রক্রিয়া’ শুরু হয়েছে।

ভারতের পররাষ্ট্র মন্ত্রী সুষমা স্বরাজের ঢাকা সফরের আগে মহাখালীতে ওই গোপন বৈঠকের খবর ইংরেজি দৈনিকে প্রকাশিত হওয়ার পর তা নিয়ে ভারতেও তোলপাড় হয়।

বাংলাদেশের সাধারণ নির্বাচনের আগে বর্তমান ক্ষমতাসীন শেখ হাসিনার সরকারের ইস্তফা নিয়ে সে দেশের বিরোধী দলগুলির যে দাবি-সেব্যাপারে ভারতের অভিমত কি তা জানতে চাওয়া হলে রবীশ কুমার বলেন ‘ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজের বাংলাদেশ সফর নিয়ে মন্ত্রী নিজে এবং বাংলাদেশে ভারতীয় হাইকমিশনের তরফে আলাদা আলাদা করে প্রেস বিবৃতি দিয়ে বিস্তারিত জানানো হয়েছে।

বিবৃতিতে বাংলাদেশ প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠকের বিষয়টি জানানো হয়েছে। সুষমা স্বরাজ বাংলাদেশের বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাত করেছেন এবং ওই দিন সন্ধ্যায় বিরোধীদলের নেত্রীর সঙ্গেও দেখা করেন। এই বৈঠকে বিভিন্ন বিষয় নিযে আলোচনা হয়। ভারত-বাংলাদেশের দ্বিপাক্ষিক সম্পর্ক কিভাবে আরও শক্ত করা যায়, সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া যায় মূলত তা নিয়েই আলোচনা হয়।

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট