সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ফের যানজট

news-image

মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি : ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে আবারও তীব্র যানজট। ঘণ্টার পর ঘণ্টা আটকে থেকে দুর্ভোগ পোহাচ্ছে যাত্রীরা। সড়কে খানাখন্দ ও চার লেনের কাজের কারণে যানবাহন ঠিকমতো চলতে পারছে না। এ কারণেই এমন যানজট বলছেন ট্রাফিক পুলিশ।

গতকাল শুক্রবার দিবাগত রাত আড়াইটার দিকে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার আজমত আলী ফিলিং স্টেশনের কাছে রাস্তায় একটি ট্রাক বিকল হয়ে যায়। যানজট শুরু হয় তখন থেকেই। আজ শনিবার সকাল সাড়ে আটটা পর্যন্ত মির্জাপুর উপজেলার কদিম ধল্যা থেকে কালিয়াকৈরে প্রায় ২০ কিলোমিটার এলাকায় যানজট রয়েছে বলে জানা গেছে।

মির্জাপুরের গোড়াই হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) গোলাম কিবরিয়া জানান, ট্রাকটি আজ সকালে রেকার দিয়ে সরিয়ে নেওয়া হয়েছে। পুলিশ যানবাহনের গতি স্বাভাবিক রাখতে কাজ করছে।

চার লেনে কাজ শুরু হওয়ার পর থেকেই ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে প্রায়ই যানজট হয়। বিশেষ করে সাপ্তাহিক ছুটির সময় যানজট বাড়ে।

এ জাতীয় আরও খবর

আমড়া খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?

কাহানি থ্রি-তে বিদ্যা বালান নয়, মূল চরিত্রে ইয়ামি গৌতম

২০২৬-২৭ অর্থবছর: রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে : আইনমন্ত্রী

যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

কলকাতার ‘পাখি’ এবার ঢাকাই সিনেমার ‘চামেলি’

সৌদিতে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও

সাত মাসের মেয়েকে হত্যার মামলায় বাবার ৩ দিনের রিমান্ড

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

রেমিট্যান্সে বড় গতি, ২৫ দিনে এলো ২৮ হাজার কোটি টাকা