,

বলিউডেও হয় যৌন হয়রানি : রিচা চাড্ডা

news-image

বিনোদন ডেস্ক : ‘ওপেন সিক্রেট’টা বলে আগেই বোমা ফাটিয়েছিলেন প্রিয়াঙ্কা চোপড়া। এবার আরও খোলামেলাভাবে বলিউডের অন্দরের আসল ছবিটা তুলে আনলেন রিচা চাড্ডাও।

ইন্ডাস্ট্রিতে যৌন নির্যাতনের প্রসঙ্গে স্পষ্ট বললেন, ‘আমরা বহু ওয়াইনস্টেইনের হেনস্থা সহ্য করার পর মুখ খোলার সাহস পাই।’ বছরের পর বছর ধরে হার্ভি ওয়াইনস্টেইনের একাধিক যৌন নির্যাতন বা ধর্ষণের অভিযোগে যখন সরব হলিউড, তখন বলিউডেও তার রেশ ছড়িয়ে পড়েছে। ফিল্ম ইন্ডাস্ট্রির অনেকেই যে বহু প্রভাবশালী ব্যক্তির যৌন লালসার শিকার, তা নিয়ে গুঞ্জন-জল্পনা উঠতে শুরু করেছে। তবে তা শুধু গুঞ্জনেই থেমে থাকেনি। প্রিয়ঙ্কার চোপড়ার পর তা নিয়ে মুখ খুলেছেন ‘ফুকরে’ বা ‘মসানֹ’-এর অভিনেতা রিচা।

এনডিটিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে রিচা জানিয়েছেন, তিনি কোনও একটি মাত্র ঘটনার কথা উল্লেখ করবেন না। বরং দীর্ঘদিন ধরেই যে বলিউডে এই ‘ট্র্যাডিশন’ চলে আসছে তা জানাতে চান। কাজের খোঁজে বলিউডে আসা উঠতি বা কম বয়সীরা যে যৌন হয়রানির শিকার হন।

রিচার খোলামেলা মন্তব্য, এ ধরনের কথা সকলের মুখে মুখেই ঘুরতে থাকে।

আমরা একে অপরকে সতর্কও করতে থাকি। ফলে আমরা জেনে যাই, কোন কোন মানুষদের এড়িয়ে চলতে হবে। বোধহয়, নারীদের এ রকম ‘সুরক্ষাকবচ’ থাকে।
তবে সেই সঙ্গে তিনি এ-ও মনে করেন, এ বিষয়ে সরব না হলে তা চলতেই থাকবে। রিচার মতে, এদের মুখ চিনিয়ে না দিলে এমন ঘটনা ঘটাতেই থাকবেন তারা।

রিচার মতে, সমস্যাটা আসলে যৌন নির্যাতনের শিকার মানুষজনকে দাবিয়ে রাখার মধ্যেও রয়েছে। ভিকটিম শেমিংয়ের বিরুদ্ধে সরব রিচা চান, নিপীড়িতরা নিজেদের অভিজ্ঞতার কথা শেয়ার করুন। কিন্তু, তার জন্য এমন আবহ বা ক্ষেত্র প্রস্তুত রাখা প্রয়োজন যাতে তাদের অপমানিত না হতে হয়।

একই সঙ্গে ইন্ডাস্ট্রির চেহারাটা যে বদলাচ্ছে তা-ও স্বীকার করেছেন রিচা। পাঁচ বা ছয়ের দশকের অভিনেত্রীরা যে আরও অবিচারের শিকার হতেন সে কথাও মনে করিয়ে দিয়েছেন তিনি।

এ জাতীয় আরও খবর

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের

ভারতে মন্দিরের সামনে ট্রাকের ধাক্কায় নিহত ১২

সৌদিতে সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ২

গুমের পরিবারকে মিথ্যা মামলায় হয়রানির অভিযোগ হাবিবের

টুপটুপ রিসোর্টে আগুন: মালিককে প্রধান আসামি করে মামলা

জাতীয় পতাকার মর্যাদা রক্ষায় সৈনিকদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর