,

এবার জীবনানন্দের বনলতা চরিত্রে দেখা যাবে জয়াকে

news-image

বিনোদন প্রতিবেদক : অসাধারণ অভিনয় দিয়ে ঢাকা এবং কলকাতা- দুই বাংলার দর্শকের হৃদয়েই জায়গা করে নিয়েছেন বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। ধাবাহিকভাবে সফলতা অর্জন করে চলেছে তার অভিনীত ছবিগুলো।

আর এবার তাকে দেখা ‘ঝরা পালক’ নামে কলকাতার একটি সিনেমায়। সূত্র জানিয়েছে, কবি জীবনানন্দ দাশের জীবনী নিয়ে নির্মাণ করা হবে ছবিটি। এর পরিচালনায় রয়েছেন সায়ন্তন মুখার্জি। আর সেখানে বনলতা সেনের চরিত্রে অভিনয় করবেন জয়া। তবে এখনও খাতা কলমে কিছুই চূড়ান্ত হয়নি। মৌখিকভাবে ছবিটিতে অভিনয় নিয়ে পাকাপাকি হয়েছে। জানা গেছে, চুক্তিবদ্ধ হওয়ার পরই ছবিটি নিয়ে আনুষ্ঠানিক ঘোষণা দেবেন জয়া। ছবিটিতে জীবনানন্দ দাশের ভাই অশোক আনন্দের চরিত্রে অভিনয় করবেন বাংলাদেশের চিত্রনায়ক আমান রেজা।

এছাড়া, প্রয়াত জনপ্রিয় লেখক হুমায়ূন আহমেদের ‘দেবী’ গল্প অবলম্বনে নিজের প্রযোজনায় প্রথমবার ছবি নির্মাণ করছেন জয়া আহসান।

সরকারি অনুদানের এ ছবিটির শুটিং শেষ। এখন চলছে এডিটিংয়ের কাজ। এতে মিসির আলীর চরিত্রে অভিনয় করেছেন টিভি নাটকের জনপ্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরী।

এ জাতীয় আরও খবর

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের

ভারতে মন্দিরের সামনে ট্রাকের ধাক্কায় নিহত ১২

সৌদিতে সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ২

গুমের পরিবারকে মিথ্যা মামলায় হয়রানির অভিযোগ হাবিবের

টুপটুপ রিসোর্টে আগুন: মালিককে প্রধান আসামি করে মামলা

জাতীয় পতাকার মর্যাদা রক্ষায় সৈনিকদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর