,

যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা ব্যবস্থাকেও গুঁড়িয়ে দিবে এই রুশ ক্ষেপণাস্ত্র!

news-image

আন্তর্জাতিক ডেস্ক : মার্কিন প্রতিরক্ষা ব্যবস্থাকেও গুঁড়িয়ে দিতে সক্ষম এমন ক্ষেপণাস্ত্র তৈরি করতে যাচ্ছে রাশিয়া। নতুন প্রজন্মের আন্তঃমহাদেশীয় ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্রের (আইসিবিএম) নাম আরএস-২৮ সারমাত।

যদিও এ ক্ষেপণাস্ত্রের পরীক্ষার সময় কয়েকবার পিছিয়েছে রাশিয়া। তবে চলতি বছর শেষ হওয়ার আগেই দেশের উত্তর-পশ্চিমাঞ্চলে অবস্থিত প্লেসতস্ক কসমোর্ডম পরীক্ষা কেন্দ্র থেকে ক্ষেপণাস্ত্রটির পরীক্ষা চালানো হবে।

রাশিয়া দাবি করেছে, নতুন প্রজন্মের এ ক্ষেপণাস্ত্রটির পাল্লা হবে ১১ হাজার কিলোমিটার। এছাড়া একই সঙ্গে ১৫টি পর্যন্ত পরমাণু ওয়ারহেড বহন করতে সক্ষম এটি। এর গতিবেগ আগের সব ক্ষেপণাস্ত্রের গতিবেগকেও ছাড়িয়ে যাবে বলে দাবি করা হয়েছে।

স্পুটনিক জানায়, ১০০ টনেরও বেশি ওজনের এ আইসিবিএম যুক্তরাষ্ট্রের টেক্সাসের আকারের এলাকা ধ্বংস করতে পারবে। এটি এমনভাবে নকশা করা হয়েছে, বহু ওয়ারহেড সম্পন্ন এই ক্ষেপণাস্ত্র যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থাও ভেঙে ফেলতে পারবে।

এর আগে গত মাসে রাশিয়া নতুন প্রজন্মের আন্তঃমহাদেশীয় ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্র বা আইসিবিএম আরএস-২৪ ইয়ারসের সফল পরীক্ষা চালায়। এটিও প্লেসতস্ক কমসোড্রমের ভূগর্ভস্থ কেন্দ্র থেকে এ পরীক্ষা চালানো হয়।

৬ হাজার কিলোমিটার দূরের কামচাটকার কুরা পরীক্ষা কেন্দ্রের লক্ষ্যবস্তুতে সফলভাবে আঘাত হানে এটি। মিসাইল প্রযুক্তিতে আমেরিকা বা ইউরোপীয় দেশগুলো থেকে রাশিয়া অনেক এগিয়ে। তাদের বহরে রয়েছে আর-৩৬, ট্রিপল এমের মতো অত্যাধুনিক আইসিবিএম। এবার রাশিয়া পরীক্ষা করতে যাচ্ছে নতুন আইসিবিএম সারমাত বা আরএস-২৮।

২০০৯ সালে সারমাত তৈরির কাজ শুরু হয়। মূলত ৩৫ বছরের পুরনো আর-৩৬গুলোকে রিপ্লেস করার জন্য সারমাত তৈরির প্রকল্প হাতে নেয়া হয়।
২০১৮ সালের দিকে সারমাতকে কার্যকর করা হবে। প্রাথমিকভাবে পূর্ব সাইবেরিয়া ও দক্ষিণের উড়াল অঞ্চলে মোতায়েন করা হবে এটি।

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট