,

নিজের মেয়েকেই ধর্ষণ টানা ২০ বছর ধরে : জন্ম হয়েছে ৭টি সন্তানও

news-image

আন্তর্জাতিক ডেস্ক : নিজের মেয়েকেই প্রায় ২০ বছর ধরে ধর্ষণ করে আসছিলেন ৫৬ বছর বয়সী এক ব্যক্তি। এর প্রেক্ষিতে আটটি সন্তানও হয়েছেন তাদের।

চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে আর্জেন্টিনায়। ওই অভিযুক্তের নাম ডোমিঙ্গো বুলাসিও।

পুলিশ সূত্রে জানা গেছে, দুই দশক আগে মেয়েটির মা তাকে ও ডোমিঙ্গোকে ছেড়ে চলে যায়। এরপর থেকেই বাবার যৌন লালসার শিকার হতে থাকে মেয়েটি। একের পর এক আট সন্তানের জন্ম হয়। বাকি সাত জনকে স্থানীয় বোর্ডিং স্কুলে রাখা হয়। তবে সম্প্রতি কনিষ্ঠ সন্তানের শরীর খারাপ হওয়ায় তাকে ডাক্তারের কাছে নিয়ে যেতে বাধ্য হয় ডোমিঙ্গো। সেখানে কোনোভাবে ডাক্তারের কাছে কিছু সময় একান্তে পেয়ে যান মেয়েটি। বাবার কুকীর্তির সমস্ত কথা সেখানেই ফাঁস করে দেন তিনি।

ডাক্তারের মাধ্যমেই খবর পায় পুলিশ। কুকীর্তি যে ফাঁস হয়ে গেছে এ খবর ডমিঙ্গোর কানেও পোঁছায়। শুনেই পালিয়ে যায় তিনি। বেশ কয়েকদিন আত্মীয়র বাড়িতে গা ঢাকা দিয়ে থাকেন। কিন্তু পুলিশ তার খোঁজ পেয়ে সেখান থেকেই গ্রেফতার করে তাকে। পরে আদালতে তোলা হলে শিশুর ডিএনএ পরীক্ষার নির্দেশ দেয়া হয়। শিশুটি যে ডমিঙ্গোরই তা প্রমাণও হয়ে যায় পরীক্ষায়। খুব শিগগিরিই ফের এই মামলার শুনানি হতে যাচ্ছে।

‘বাবা’র কঠিন শাস্তির আবেদন জানিয়েছেন ধর্ষিতা ওই তরুণী। পুলিশের পক্ষ থেকেও একই দাবি জানানো হয়েছে।

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট