,

পরকীয়ার জেরে বড় বোনকে ৬৮ বার ছুরি মেরে হত্যা!

news-image

অনলাইন ডেস্ক : যুক্তরাজ্যে পরকীয়ার জেরে পাকিস্তানি বংশোদ্ভূত এক বোনের হাতে খুন হয়েছে আরেক বোন। ওই ঘটনায় বড় বোনকে ৬৮ বার ছুরি মেরে হত্যা করে তারই ছোটবোন।

আর খুনের পর সেটিকে ডাকাতির ঘটনার সময় খুন হয়েছে বলে চালিয়ে দেওয়ার চেষ্টাও করে সেই ছোট বোন। জানা গেছে, যুক্তরাজ্যে বসবাসকারী বড়বোন সাইমা খানের নিহতের বিষয়টি ছোট বোন সাবাহ খান পুলিশকে জানান, তখন বিষয়টিকে তিনি ডাকাতির মতো করেই সাজিয়েছিলেন। পুলিশকে ডাকাতদের বর্ণনাও দিয়েছিলেন তিনি। আর একবার দুবার নয় রীতিমতো ৬৮বার ছুরির আঘাত করে হত্যা করা হয়েছিল তাকে। একেবারে নিখুঁত বর্ণনায় বলছিলেন কয়জন ডাকাত কিভাবে তার বোনকে ছুরি মেরেছে। এরপর তিনি তাকে বাঁচানোর চেষ্টা করেও তাকে রক্ষা করতে পারেননি, ইত্যাদি কথা। পুলিশের ভিডিওতে সে কথাগুলো রেকর্ড করা ছিল।

কিন্তু পরে দেখা গেল বড়বোন সাইমা খানকে হত্যায় ব্যবহৃত ছুরিটি সাবাহ একটি দোকান থেকে কিনেছেন। এরপর পুলিশের তদন্তে বের হয়ে আসে, খুনী আর কেউ নয় তারই নিজের ছোটবোন সাবাহ।

বাড়িতে যখন দুবোন ছিলেন তখনই ছোটবোন তাকে ৬৮বার ছুরির আঘাত করে হত্যা করে।
বড়বোনের স্বামীর সঙ্গে অবৈধ সম্পর্ক গড়ে উঠেছিল সাবাহর। আর পরিবারের সঙ্গেই তারা একই বাড়িতে থাকতেন। তবে এমন ঘটনা যে ঘটতে পারে, তা পরিবারের সদস্যরা ঘুণাক্ষরেও বুঝতে পারেনি।

পাকিস্তানি বংশোদ্ভূত পরিবারের এ খুনের ঘটনাটি ইংল্যান্ডের বেডফোর্ডশায়ারের লুটন আদালতে ওঠে। সেখানে বিচারে ছোটবোনের ২২ বছরের জেল হয়েছে।

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট