,

নতুন পরিচয়ে পূর্ণিমা

news-image

বিনোদন ডেস্ক : একটি প্রবাদ আছে ‘যে রাঁধে সে চুলও বাঁধে’। অভিনয়ের প্রয়োজনে চিত্রনায়িকা পূর্ণিমার চুল বাঁধা অর্থাৎ সাজগোজের ব্যাপারটি সম্পর্কে তার ভক্তরা অবগত। কিন্তু পূর্ণিমা যে ভালো রাঁধতে পারেন কিংবা রান্না নিয়ে, খাবার নিয়ে নিরীক্ষা করতে পারেন, এ বিষয়টি অনেকেই জানেন না। অভিনয় কিংবা ফ্যাশন, মডেলিং এমনকি সাম্প্রতিককালে উপস্থাপনা, সর্বশেষ গান গেয়ে দর্শকদের বিনোদিন এবং প্রায়ই বিস্মিত করে যাচ্ছেন তিনি।

ভক্তদের জন্য নতুন খবর, অভিনয়ের মানুষ পূর্ণিমা প্রথমবারের মত রান্না বিষয়ক কোনো রিয়েলিটি শো’য়ের বিচারক হিসেবে কাজ করতে যাচ্ছেন। স্কয়ার ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেড আয়োজিত দেশের অন্যতম সেরা রান্না বিষয়ক রিয়েলিটি শো ‘সেরা রাঁধুনী ১৪২৪’-এর তিন বিচারকের একজন হবার জন্য গত মঙ্গলবার পূর্ণিমা চুক্তিবদ্ধ হয়েছেন। প্রতিযোগিতার মূল স্টুডিও রাউন্ডে অভিজ্ঞ শেফ শুভব্রত মৈত্র ও বর্ষীয়ান রন্ধন বিশেষজ্ঞ নাহিদ ওসমানের সাথে মিলে তিনি বিচারকের দায়িত্বপালন করবেন।

প্রথমবারের মত রান্না বিষয়ক অনুষ্ঠানের বিচারক হবার পেছনে কি কি কারণ কাজ করেছে জানতে চাইলে পূর্ণিমা বলেন, ‘নিজে রন্ধনশিল্পী না হলেও আমার মনে হয় ভালো রান্নার গুণাগুণ বিচারের দক্ষতা আমার রয়েছে। এমনকি রান্না নিয়ে নিরীক্ষা করতেও পছন্দ করি। অভিনয়, নাচ, গানের অনুষ্ঠানের সঙ্গে তো বরাবরই সম্পৃক্ত ছিলাম। তবে ‘সেরা রাঁধুনী ১৪২৪’ সেসব অনুষ্ঠান থেকে পুরোপুরি ব্যতিক্রম।’

জাতীয় চলচ্চিত্র পুরস্কার জয়ী এই নায়িকা আরো বলেন, ‘এ অনুষ্ঠানে দেশের ৭টি আলাদা অঞ্চল থেকে আসা ৪০ জনকে প্রাথমিকভাবে বাছাই করা হবে। পরবর্তীতে ১৬জনকে নিয়ে স্টুডিও রাউন্ড এবং বিভিন্ন ধাপে প্রতিযোগিতা পেরিয়ে একজনকে বেছে নেয়া হবে; যিনি পাবেন ১৫ লক্ষ টাকার পুরস্কার। তবে এবার প্রতিযোগিতার মাধ্যমে এমন একজন রন্ধনশিল্পীকে খুঁজে বের করা হবে যিনি শুধু রান্না পরিবেশনাতেই দক্ষ হবেন না, বরং একই সঙ্গে বুদ্ধিদীপ্তভাবে উপস্থাপনের মাধ্যমে তার রেসিপির বিপণনেও পারদর্শী হবেন। আমার মনে হয়, আমি প্রতিযোগিদের বন্ধু হিসেবে তাদের কাছ থেকে এ অনুষ্ঠানের মাধ্যমে কিছু বিষয় শিখতেও পারবো। সেই সঙ্গে আমার অভিজ্ঞতা, জ্ঞান তাদের সাথে ভাগ করে নিতে পারবো।’

জানা গেছে, আসছে ১২ জানুয়ারি ২০১৮ থেকে প্রতি শুক্র-শনিবার রাত ৯টায় বেসকারী টিভি চ্যানেল মাছরাঙাতে ‘সেরা রাঁধুনী ১৪২৪’ অনুষ্ঠানটির প্রচার শুরু হবে।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে