,

রোহিঙ্গা সঙ্কট সমাধানে বাস্তববাদী দৃষ্টিভঙ্গি প্রয়োজন : ভারতের পররাষ্ট্র সচিব

news-image

নিউজ ডেস্ক : বাংলাদেশ ও ভারতে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের মিয়ানমারে ফেরত যেতে হবে এবং নিন্দা না করে বরং বাস্তববাদী দৃষ্টিভঙ্গি দিয়েই রোহিঙ্গা সঙ্কট সমাধানের চেষ্টা করা উচিত বলে মন্তব্য করেছেন ভারতের পররাষ্ট্র সচিব এস.জয়শঙ্কর। তার অভিমত ভারতের লক্ষ্যই ছিল রোহিঙ্গারা কিভাবে নিজেদের দেশে ফেরত যেতে পারে সেই বিষয়টি দেখা।

এই ইস্যুতে ভারত ইতিমধ্যেই তার উদ্বেগের কথা তুলে ধরেছে এবং বিষয়টি নিয়ে বাংলাদেশ ও মিয়ানমারের শীর্ষ পর্যায়ে আলোচনা করা হয়েছে বলেও জানান তিনি।

বৃহস্পতিবার দিল্লিতে অনুষ্ঠিত ‘কানেক্টিং দ্য বে অফ বেঙ্গল:ইন্ডিয়া, জাপান এন্ড রিজিওনাল কোঅপারেশন’ শীর্ষক এক অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে জয়শঙ্কর জানান ‘আসল ঘটনা হল মিয়ানমারের রাখাইন প্রদেশ থেকে প্রচুর সংখ্যক রোহিঙ্গা বাংলাদেশে অনুপ্রবেশ করেছে-এটা সত্যিই খুব উদ্বেগের বিষয়। আমাদের লক্ষ্য হবে কিভাবে তাদের নিজেদের দেশে ফেরত পাঠানো যায় সেদিকটা দেখা। এটা মোটেও সহজ কাজ নয়’।

পররাষ্ট্র সচিব বলেন ‘আমরা মনে করি এই পরিস্থিতির কঠোর নিন্দা করার পরিবর্তে বাস্তবিক পদক্ষেপ এবং গঠনমূলক আলাপচারিতার মাধ্যমে এই সমস্যার সমাধান করা যায়। এই মানবিক জরুরী অবস্থা সামাল দিতে আমাদের আরও বেশি করে সংযত, বাস্তবাদী ও স্থানীয়ভাবে সংবেদশীল হতে হবে’।

সম্প্রতি বাংলাদেশ সফরে গিয়ে ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজও রাখাইন প্রদেশে সহিংসতা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন এবং রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশের পাশে থাকার বার্তা দেন তিনি।

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট