,

বিমান চালিয়ে বিশ্বকে তাক লাগালো ৬ বছরের বালক

news-image

ইত্তেহাদ এয়ারওয়েজের বিমান চালিয়ে বিশ্বকে তাক লাগালো মাত্র ছয় বছরের এক বালক। একদিনের জন্য ওই এয়ারলাইন্সের পাইলট হয়েছেন মিশরিয়-মরোক্কান বংশোদ্ভূত আদম মোহাম্মদ আমির।

এই বয়সের অধিকাংশ বাচ্চাদের স্বপ্ন থাকে কেউ ক্রিস্টিয়ানো রোনালডোর মতো বড় ফুটবলার অথবা লুইস হ্যামিলটনের মত বিশ্বখ্যাত রেসার হওয়ার। এক্ষেত্রে আমিরের ভবিষ্যত ভাবনা রেসার বা খেলোয়াড় নয়। একজন পরিপক্ক বিমান চালকের পোশাক পরে আকাশে রাজত্ব করা।

মরোক্ক-আবুধাবি ফ্লাইটে পাইলটের ভূমিকায় চমকের মধ্যে দিয়ে ইতোমধ্যে আদম মোহাম্মদ তার স্বপ্নের অনেকটা পথই পাড়ি দিয়েছে। সে ইউটিউব ভিডিওর সাহায্যে বিমান অপারেটিং সিস্টেমসহ জরুরী অবস্থায় কি করতে হবে সব বিষয়েই একজন দক্ষ পাইলটের পরিচয় দিয়েছে।

বিমানটির ফ্লাইট অধিনায়ক সামির ইয়াখলেফের সহোযোগীতায় এই ক্ষুধে বিমান চালক আদম মোহাম্মদের বিমান চালানোর ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়।

ভিডিওটি প্রকাশিত হওয়ার অল্প সময়ের মধ্যেই প্রায় ৬ মিলিয়ন দর্শক ভিডিওটি দেখেন। এ বিষয়ে ইত্তেহাদ এয়ারওয়েজের ভাইস প্রেসিডেন্ট বলেন, আদম স্বল্প সময়ের জন্য হলেও তার অকল্পনিয় মেধা আর দক্ষতা দিয়ে আমাদের সবাইকে তাক লাগিয়ে দিয়েছে এবং আমার বিশ্বাস তার এই অভিজ্ঞতা তার ভবিষ্যত লক্ষ্যে পৌঁছাতে উৎসাহিত করবে। দ্য ন্যাশনাল

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট