,

এক বছর পর প্রয়াত থাই রাজার অন্ত্যেষ্টিক্রিয়া শুরু

news-image

 

আন্তর্জাতিক ডেস্ক :থাইল্যান্ডের প্রয়াত রাজা ভূমিবল আদুলিয়াদেজের অন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্ঠান এক বছর পর বৃহস্পতিবার ভোরে শুরু হয়েছে।

রাজাকে শ্রদ্ধা জানাতে ব্যাংককে শবদাহ অনুষ্ঠানের কাছে দুই লাখের বেশি লোক সমবেত হয়েছে। তিনি গত বছর ১৩ অক্টোবর মারা যান। তার বয়স হয়েছিল ৮৮ বছর।

ভূমিবলের পুত্র ও উত্তরাধিকারী রাজা মহা ভাজিরালংকর্ন এ অন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্ঠানের প্রক্রিয়া শুরু করার একদিন আগে গ্র্যান্ড প্যালেসে বৌদ্ধ ধর্মীয় অনুষ্ঠানে ভিক্ষুদের সঙ্গে যোগ দেন। এ সময় তিনি রাজপোশাক পরিহিত ছিলেন।

নিয়মানুযায়ী, রাজার শষেকৃত্যানুষ্ঠানের জন্য প্রায় এক বছর ধরে প্রস্তুতি নেয়া হয়েছে। বৌদ্ধ নিয়ম মেনে সম্পন্ন হবে রাজার শেষকৃত্য। গ্র্যান্ড প্যালেসে শেষকৃত্যের পর শুক্রবার ভূমিবলের দেহভস্ম সংগ্রহ করে তা প্রাসাদে নিয়ে আসা হবে। এর পর আরও দু’দিন ধরে চলবে বিভিন্ন অনুষ্ঠান। দিনটিকে জাতীয় ছুটি হিসেবে ঘোষণা করেছে প্রশাসন।

দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ১৯৪৬ সালের ৯ জুন রাজা হয়েছিলেন ভূমিবল। নানা গোষ্ঠীর সংঘর্ষে দীর্ণ থাইল্যান্ডকে একক রাষ্ট্র হিসেবে তিনিই গড়ে তুলেছিলেন। ৭০ বছর ধরে রাজা ছিলেন ভূমিবল। আধুনিক ইতিহাসে তার শাসনকালই দীর্ঘতম। তার পরেই রয়েছেন ব্রিটেনের রানী দ্বিতীয় এলিজাবেথ। তিনি রাজত্ব করছেন ৬৪ বছর ধরে। সূত্র: এএফপি ও ওয়েবসাইট

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট