,

খালেদা জিয়ার অসমাপ্ত আত্মপক্ষ সমর্থন ২ নভেম্বর

news-image

নিজস্ব প্রতিবেদক : জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় আত্মপক্ষ সমর্থনে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার লিখিত বক্তব্য পাঠ অব্যাহত রয়েছে। তার আবেদনে মুলতবি রেখে আগামী ২ নভেম্বর অসমাপ্ত আত্মপক্ষ সমর্থনের দিন ধার্য করেছেন আদালত।

আজ বৃহস্পতিবার বকশীবাজারে কারা অধিদপ্তরের প্যারেড মাঠে স্থাপিত ঢাকার পঞ্চম বিশেষ জজ ড. মো. আখতারুজ্জামানের আদালতে ৩৪২ ধারায় দ্বিতীয় দিনের মতো আত্মপক্ষ সমর্থন করেন প্রধান আসামি খালেদা জিয়া। বেলা সোয়া ১২টা থেকে ৫৩ মিনিট বক্তব্য পাঠের পর মুলতবির আবেদন জানান তিনি। এর আগে গত ১৯ অক্টোবর প্রথমদিনে আরো একঘণ্টা বক্তব্য দেন খালেদা।

বেলা ১১টা ৫৫ মিনিটে আদালতে এসে একই সঙ্গে জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায়ও হাজিরা দেন খালেদা। আর বেলা দেড়টায় আদালত ত্যাগ করেন তিনি। জিয়া অরফানেজ ট্রাস্ট ও জিয়া চ্যারিটেবল ট্রাস্টের অর্থ আত্মসাতের অভিযোগে ওই দুই দুর্নীতি মামলার বিচার চলছে এ আদালতে। এর আগে জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় প্রথম তদন্ত কর্মকর্তা নুর আহমেদকে আসামিপক্ষের পুনঃজেরা শেষ হয়। আসামি মনিরুল ইসলাম খানের পক্ষে জেরা করেন অ্যাডভোকেট আমিনুল ইসলাম। দুপুরের পরে রি-কলের অন্য সাক্ষীদের পুনঃজেরা করবেন আসামিপক্ষ।

দুর্নীতি দমন কমিশনের (দুদক) পক্ষে আদালতে আছেন আইনজীবী অ্যাডভোকেট মোশাররফ হোসেন কাজল। অন্যদিকে চ্যারিটেবলে গত বছরের ১ ডিসেম্বর আত্মপক্ষ সমর্থনে লিখিত বক্তব্য পাঠ করতে শুরু করলেও শেষ হয়নি।
২০১০ সালের ০৮ আগস্ট তেজগাঁও থানায় জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলা করে দুদক। ট্রাস্টের নামে অবৈধভাবে ৩ কোটি ১৫ লাখ ৪৩ হাজার টাকা লেনদেনের অভিযোগে এ মামলা দায়ের করা হয়। অন্যদিকে ২০০৮ সালের ৩ জুলাই রমনা থানায় জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলা করে দুদক। এতিমদের সহায়তা করার উদ্দেশ্যে একটি বিদেশি ব্যাংক থেকে আসা ২ কোটি ১০ লাখ ৭১ হাজার ৬৭১ টাকা আত্মসাতের অভিযোগে এ মামলা দায়ের করা হয়।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা