,

বস্তিবাসীর জন্য আবাসিক ফ্ল্যাট নির্মাণ প্রকল্পের উদ্বোধন

news-image

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর মিরপুর ১১ নম্বর সেকশনে বস্তিবাসীর জন্য ১০ হাজার ভাড়াভিত্তিক আবাসিক ফ্ল্যাট নির্মাণ প্রকল্পের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ প্রকল্প বাস্তবায়ন করছে জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষ।

বৃহস্পতিবার সকালে গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ১০ একর জায়গার ওপর আবাসিক ফ্ল্যাট নির্মাণ প্রকল্পের উদ্বোধন করেন তিনি।

‘সবার জন্য আবাসন/কেউ গৃহহীন থাকবে না’- সরকারের এ ঘোষণা বাস্তবায়নে ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে বস্তিবাসীর জন্য আধুনিক সুবিধা সংবলিত বহুতল ভবন নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে।

এ আবাসিক ফ্ল্যাট নির্মাণ প্রকল্পে ১৪তলা বিশিষ্ট ৮৫টি ভবনে ১০ হাজার ফ্ল্যাট নির্মাণ করা হবে। যার মধ্যে প্রথম পর্যায়ে ৫টি ভবন নির্মাণে ব্যয় হবে ১১১ কোটি টাকা। প্রতিটি ভবনে থাকবে দুটি করে উন্নতমানের লিফট। প্রতিটি ফ্ল্যাটে থাকবে দুটি বেডরুম, একটি ড্রয়িং কাম ডাইনিং, বাথরুম, টয়লেট ও একটি করে বারান্দা থাকবে। সমগ্র প্রকল্প এলাকার ৫০ শতাংশ জায়গা থাকছে রাস্তা, খেলার মাঠ, বনায়ন প্রভৃতির জন্য।

রাজধানীর এলাকাভিত্তিক বস্তিবাসীর তালিকা তৈরি করে অগ্রাধিকার ভিত্তিতে ফ্ল্যাট বরাদ্দ দেওয়া হবে। ভাড়াটিয়াদের গৃহায়ন কর্তৃপক্ষের কাছে নগদ অথবা নির্ধারিত ব্যাংকে টাকা জমা দিতে হবে। মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমেও টাকা জমা দেওয়া যাবে। তবে কেউ চাইলে দৈনিক ভিত্তিতেও টাকা জমা দিতে পারবেন।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা