,

পাসপোর্টের শক্তিতে শীর্ষে সিঙ্গাপুর, ৯০তম বাংলাদেশ

news-image

জার্মানিকে ছাড়িয়ে বিশ্বের শক্তিশালী পাসপোর্টের তালিকায় শীর্ষস্থান দখল করল সিঙ্গাপুর। দেশটির পাসপোর্টধারীরা সর্বাধিক ১৫৯টি দেশে ভিসা ছাড়াই ভ্রমণ করতে পারেন। আর এ তালিকায় বাংলাদেশের অবস্থান ৯০তম।

বৈশ্বিক আর্থিক পরামর্শক প্রতিষ্ঠান আর্টন ক্যাপিটাল সম্প্রতি ‘গ্লোবাল পাসপোর্ট পাওয়ার র্যাংক-২০১৭’ প্রকাশ করেছে।

শক্তিশালী পাসপোর্টের তালিকায় এতদিন জার্মানির সঙ্গে যৌথভাবে শীর্ষে ছিল সিঙ্গাপুর। তবে নতুন এ তালিকায় জার্মানির অবস্থান দ্বিতীয়। তালিকায় তৃতীয় অবস্থানে যৌথভাবে রয়েছে সুইডেন ও দক্ষিণ কোরিয়া। এ ছাড়া ডেনমার্ক, ফিনল্যান্ড, ইতালি, ফ্রান্স, স্পেন, নরওয়ে, জাপান ও যুক্তরাজ্য রয়েছে চতুর্থ অবস্থানে।

ভিসা ছাড়াই বিভিন্ন দেশে যাওয়ার অনুমতি সাপেক্ষে পাসপোর্টের শক্তি বিবেচনা করা হয়। এতদিন সবচেয়ে শক্তিশালী পাসপোর্টের তালিকায় ইউরোপের দেশগুলোর জয়জয়কার থাকলেও গত দুই বছর ধরে শীর্ষে রয়েছে জার্মানির পাসপোর্ট। এ ছাড়া শক্তিশালী শীর্ষ ২০টি দেশের পাসপোর্টের মধ্যে এশিয়ার দক্ষিণ কোরিয়া, জাপান ও মালয়েশিয়ার পাসপোর্ট রয়েছে।

তালিকায় তিন ধাপ এগিয়ে ৭৫ নম্বরে রয়েছে ভারত। তবে বাংলাদেশের চেয়ে পিছিয়ে ৯৩তম অবস্থানে রয়েছে পাকিস্তান। যা যুদ্ধবিধস্ত ইরাক এবং সিরিয়ার চেয়েও পিছিয়ে।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের