,

সরকারি ‘ব্লিচিং’ খুঁটে খেল মুরগি! হতভম্ব গ্রামবাসী

news-image

অনলাইন ডেস্ক : কয়েকটি মুরগি সদ্য ছড়ানো ‘ব্লিচিং পাউডার’ খুঁটে খাচ্ছিল। বিপদ ঘটে যেতে পারে মনে করে তাড়িয়ে দিতে গিয়েছিলেন দু’একজন।

কিন্তু ব্লিচিংয়ে গন্ধ নেই কেন? পরে দেখা যায়, ব্লিচিং কোথায়, এতো আটা! তাও আবার রেশনের। ব্লিচিংয়ের বাজার দর ৮০-১০০ রুপি কেজি। ফলে কী জন্য ব্লিচিংয়ের বদলে আটা ছড়ানো হয়েছে, তা আর বুঝতে বাকি ছিল না গ্রামবাসীর।

গতকাল মঙ্গলবার সকালে দেগঙ্গার হাদিপুর ঝিকরা ২ পঞ্চায়েতের আনোয়াদহ চটকাবেড়িয়া মাঝেরপাড়ার এই ঘটনায় উত্তেজনা ছড়ায়। ক্ষিপ্ত গ্রামবাসীদের তাড়া খেয়ে বাড়ি ছেড়ে পালান পঞ্চায়েতের তৃণমূল সদস্য আনিয়ার বিবি ও তাঁর স্বামী মাফিজুল মণ্ডল। সিপিএমের টিকিটে জিতে পরে তৃণমূলে যোগ দিয়েছিলেন আনিয়ার। প্রশাসন সূত্রের খবর, একশো দিনের কাজে লোক নিয়োগ করে এলাকায় জঙ্গল সাফাইয়ের কাজ চলছে। সেই সঙ্গে ছড়ানো হচ্ছে ব্লিচিং। তার বদলে আটা ছড়ানোতেই গোলমালের সূত্রপাত।

গ্রামের বাসিন্দারা জানালেন, শ্রমিকদের সঙ্গে ছিলেন মাফিজুল। বিষয়টি হাতেনাতে ধরে ফেলার পরেও তিনি হম্বিতম্বি চালিয়ে যান। পরে অবশ্য হাওয়া গরম হচ্ছে বুঝতে পেরে এলাকা ছাড়েন। পঞ্চায়েতের সুপাভাইজার মামনি বিবি পরে স্বীকার করেন, ব্লিচিংয়ের বদলে আটাই ছড়ানো হয়েছিল। বিষয়টি পঞ্চায়েত প্রধানকে জানানো হয়েছে। অভিযোগ পাওয়ার পরে বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান বিডিও যুগ্ম সুমলচন্দ্র মণ্ডল।

এমন কারচুপির ঘটনায় হতভম্ব সাধারণ মানুষ। তাঁদের বক্তব্য, ‘‘মশা তো কাউকে ছেড়ে কথা বলবে না। নিজের এলাকায় ব্লিচিংয়ের বদলে আটা ছড়িয়ে ওঁরা যে সকলের বিপদ ডেকে আনছেন, এটুকু বোঝার ক্ষমতাও কি নেই?’’ যাদের জন্য ধরা পড়ল এমন কারচুপি, সেই হাঁস-মুরগির দলের অবশ্য এ সবে বিশেষ হেলদোল নেই। গোলমাল মিটে যাওয়ার পরেও দেখা গেল, পড়ে থাকা আটা খুঁটে খেতেই ব্যস্ত তারা! সূত্র: আনন্দবাজার।

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট